
দেশে পারসোনাল প্রটেক্টিভ স্যুটের অনেক অভাব রয়েছে। কিন্তু, করোনার বিরুদ্ধে আমাদের ফ্রন্ট লাইনে যারা যুদ্ধ করছেন, সেই ডাক্তারদের এই স্যুটটি বড়ই দরকার।
আমাদের স্টকে পি,পি,ই যে ছিলো না, তা নয়। এই বছরের জানুয়ারী পর্যন্তও আমাদের হাতে অনেক পি,পি,ই ছিলো। কিন্তু, চীনের দূর্দিনে আমরা আমাদের সেই স্টকের ৫ লক্ষ মাস্ক, ১০ লক্ষ গ্লাভস, দেড় লক্ষ পিস ক্যাপ, ১ লক্ষ পিস স্যানিটাইজেশন আর ৫০ হাজার পিস
স্যু কাভার পাঠিয়েছি।
এবারে দূর্দিন যখন আমাদের আঙ্গিনায় ঘনিয়ে আসলো, তখন কি করা?
আমরা নতুন উদ্যমে আরো কম দামের, কিন্তু টেকসই প্রটেক্টিভ স্যুট বানাতে লেগে গেলাম। ছবিতে দেখতে পারছেন, বুয়েটের একজন প্রফেসর, ডঃ মাকসুদ হেলালী, নিজের হাতে ডিজাইন করা স্যুট সেলাই করছেন।
করোনা যুদ্ধে মানুষ বাঁচানোর লড়াইয়ে আমরা ঘুরে দাঁড়ানো শুরু করেছি। এই যুদ্ধে আমরা জয়ী হতে পারবো কি না জানি না। কিন্তু, করোনা নিজ দেশে ফিরে না যাওয়া পর্যন্ত এমন যুদ্ধ চলবেই।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২০ সকাল ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




