পোল্যান্ডের এক বিজ্ঞানী এমন একটি ভেন্টিলেটরের ডিজাইন আবিস্কার করেছেন যা বানাতে খরচ পড়বে ১০০ ডলারের মতো, বাংলাদেশের টাকায় প্রায় ৮,৫০০ টাকা! এখানে মনে রাখা প্রয়োজন যে, একটি রেসপিরেটরের বর্তমান বাজার মূল্য কয়েক লক্ষ টাকা!
করোনা পরিস্থিতিকে সামনে রেখে, বাংলাদেশকে এখনই প্রস্তুতিতে যেতে হবে। এই বিজ্ঞানী তাঁর কোম্পানী- ইউরবিকুমের ওয়েবসাইটে এই ভেন্টিলেটরের ডিজাইন আপলোড করেছেন। তিনি কথা দিয়েছেন, যে কেউই সম্পূর্ণ বিনা মূল্যে এই ডিজাইনটি ব্যবহার করতে পারবে।
এই ভেন্টিলেটর পৃথিবীর যে কোন প্রান্তে খুবই সাধারণ জিনিসপত্র দিয়ে বানানো যাবে। এটি বানাতে ওয়েবসাইট থেকে এস,টি,এল ফাইল ডাউনলোড করে থ্রি ডি প্রিন্টারে লোড দিতে হবে। তারপরে, আরো কিছু সহজলভ্য যন্ত্রপাতি যোগ করলেই তৈরী হয়ে যাবে এই ভেন্টিলেটর।
করোনা পরিস্থিতিকে সামনে রেখে এই ডিজাইন ব্যবহার করে এমন একটি যন্ত্র বাংলাদেশের কেউ বানাতে পারবেন কি?
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




