somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাজের মাঝেই সব কিছু আছে, ভয় কেন যদি লোকে কিছু কয় পাছে!

২৭ শে মে, ২০২০ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সে অনেক অনেক আগের কথা। এক দেশে একজন রাজপুত্র ছিলো যে দেখতে যেমন ছিলো কুৎসিত, তেমনি দৈর্ঘেও ছিলো খাটো। কিন্তু, তার ভাইয়েরা ছিলো একেকজন ইয়া লম্বা আর সুদর্শন।
.
একদিন সেই রাজপুত্রটি দেখতে পেলো তার বাবা তার দিকে বিতৃষ্ণা আর অবজ্ঞার দৃষ্টিতে চেয়ে আছেন। রাজপুত্রটি ঠিকই বাবার চাহনির অর্থ বুঝে ফেললো। সে বললো-
.
‘’বাবা, আপনি কি জানেন, পুঁচকে জ্ঞানী ব্যক্তি একজন লম্বা অজ্ঞ মানুষ থেকে ঢের ভালো? শুধু বড় বলেই কোন জিনিসের দাম বেড়ে যায় না। একটা ভেড়ার মাংস খেতে অনেক ভালো, কিন্তু, হাতিরটা? সেটা পচে যাওয়া মাংসের স্বাদের মতো নয় কি? একটি বুড়ো আরবী ঘোড়া হয়তো দূর্বল হতে পারে। কিন্তু, তা আস্তাবল ভরা গাধার চেয়ে বেশি মূল্যবান।’’
.
বাবা ছেলের কথা শুনে উচ্ছসিত হলেন। কিন্তু, অন্যান্য রাজপুত্রেরা এতে সন্তুষ্ট হতে পারলো না।
.
একজন মানুষ যখন কথা বলা বন্ধ করে দেয় । তখন, তার দোষ ও গুণ – দুটোই ঢাকা পড়ে যায়।
এটা ভেবো না যে, প্রত্যেকটি মরুভূমিই শূণ্য। কোন কোনটিতে তো ঘুমন্ত বাঘও থাকতে পারে।

.
কিছু দিন পরেই, এই দেশটির উপর এক শক্তিশালী রাজ্যের নজর পড়লো। দেশটিকে দখল করতে সেই রাজ্যটি বিশাল এক সেনাবাহিনী পাঠিয়ে দেশটিকে দখল করতে চাইলো। দুই রাজ্যের সেনাবাহিনী যখন পরস্পরের মুখোমুখি, সবাই দেখতে পেলো সেই খাটো রাজপুত্রটিই সবার আগে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে।
.
''আমি তো সেই মানুষ নই যে যুদ্ধক্ষেত্রে পিঠ দেখাবে, বরং, আমি তো সেই ব্যক্তি যে মাটি কামড়ে সেখানেই পড়ে থাকবে।
যে জীবন বাজি রেখে লড়ে যায়, সে-ই তো বীর।
আর, যে যুদ্ধ থেকে পলায়ন করে, সে তো সেই ব্যক্তি যে নিজের সেনাবাহিনী'র রক্তের উপর দিয়ে দৌড়ে পালায়।''
.
এই কথাগুলো বলে সে শত্রুবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লো। অনেকক্ষণ ধরে যুদ্ধ করে, অনেক শত্রুকে ধরাশায়ী করলো। এরপর, বাবার সামনে গিয়ে সালাম ঠুকে বললো-
.
''তার উদ্দেশ্যে বলছি, যিনি আমাকে অবজ্ঞার দৃষ্টিতে দেখেছিলেন-
যিনি আমার বীরত্বের গভীরতা সম্পর্কে সন্দিহান ছিলেন-
যুদ্ধের দিনে, একটি সরু পেটওয়ালা ঘোড়াই কাজে লাগে,
মোটা ষাঁড়ের কি কাজ সেইখানে!''

.
রাজার সেনাদের তুলনায় শত্রুবাহিনীর সংখ্যা আসলেই অনেক বেশি ছিলো। শত্রুবাহিনী'র প্রচন্ড আক্রমনে রাজার বাহিনী পিছু হটতে থাকলো। তা দেখে সেই পুঁচকে রাজপুত্র আবারো বলে উঠলোঃ ''তোমরা মেয়েদের কাপড় পড়তে দ্বিধা বোধ করছো কেন!''
.
এই কথা শুনে, সেই রাজার সেনারা খুব লজ্জা পেলো। তারা ঘুরে দাঁড়িয়ে শত্রুর সাথে প্রাণপন যুদ্ধ করে বিজয় ছিনিয়ে নিয়ে এলো।
.
এই যুদ্ধের পর রাজা সেই ক্ষুদে রাজপুত্রের মাথায় ও চোখে চুমু খেয়ে তাঁকে নিজের পরে রাজা হবার ঘোষণা দিলেন। কিন্তু, সেই রাজপুত্রের অন্য ভাইয়েরা এতে হিংসায় জ্বলতে লাগলো। তারা করলো কি, একদিন রাজপুত্রের খাবারে বিষ মিশিয়ে দিলো। বিষ মিশালে কি হবে, সেই অকাজ তাদের বোন হাতে-নাতে ধরে ফেলে সেই রাজপুত্রকে ইশারায় জানিয়ে দিলেন।
.
খাবারে বিষ মিশানো আছে তা বুঝে ফেলে, রাজপুত্রটি বললো- ''এটা কিভাবে হয় যে একজন সম্মানীয় ব্যক্তি এই ভাবে মৃত্যু লাভ করবে! বরং, যারা এটা করেছে, তারা নিজেদের জায়গায় থাকার যোগ্য নয়।''
.
পেঁচার ছায়ার নিচে কেউই যাবে না,
এমনকি সম্মান বলতে কোন কিছু যদি এই পৃথিবী থেকে প্রস্থান করে।

.
বাবা যখন এই ঘটনা শুনতে পেলেন, তখন সেই রাজপুত্রের ভাইদের তীব্র ভাবে তীরস্কার করে প্রত্যেককে একেকটি প্রদেশের দায়িত্ব দিয়ে সে সব জায়গায় নির্বাসনে পাঠিয়ে দিলেন যতদিন না নিজেদের মাঝের ঝগড়া তারা নিজেরাই মিটিয়ে না ফেললো।
.
কিন্তু, কথায় আছে- ''একটি কম্বলের নিচে ১০ জন দরবেশ থাকতে পারলেও, একই রাজ্য দুইজন রাজাকে রাখতে পারে না।''
.
একজন ধার্মিক মানুষ একটি রুটিকে দুই টুকরো করে একটি নিজের জন্যে রাখে, অপরটি দরবেশকে দিয়ে দেয়।
অথচ, একজন রাজা সাতটি রাজ্য জয় করার পরও, আরো একটি জয় করার ধান্ধায় থাকে।
.
.
.

========
মূলঃ শেখ সাদী, গুলিস্তান
অনুবাদঃ শাইয়্যান মোহাম্মদ ফাছিহ-উল ইসলাম
================
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০২০ রাত ৮:৫১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

×