somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সামু'র বর্তমান ব্লগাররাই স্মরণকালের সেরা ব্লগার (গেদু চাচাদেরকে জবাব) :)

১৫ ই জুন, ২০২০ দুপুর ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্লগের কি সত্যিই কি করুণ অবস্থা? সামু'র বর্তমান ব্লগারদের মান কি অন্যান্য ব্লগ বা সামু'র অতীতের ব্লগারদের চেয়ে খারাপ? আমি তেমন একটা লেখা-লিখি করি না। আমার লেখার মানও ভালো নয়। জাতে ব্যবসায়ী বিধায় উপরের প্রশ্নগুলো'র উত্তর নিয়ে একটু পেরেশান হলাম।
শেষে দেখি, উত্তর খুঁজতে একটা আইডিয়া বের করে ফেলেছি। কি সেটা? নিজের লেখার মানকে আমি যদি বুঝতে পারি, তাহলে, সামু'র অন্যান্য ব্লগারদের মানও বুঝতে পারবো।



তাই, একটি সোশ্যাল মিডিয়া পেজে আমার ৫টি লেখা শেয়ার করলাম। দুই দিন পর দেখি দুই হাজারেরও উপর লাইক!!! ১০,০০০ উপরে ভিউ!!! ৫০০-এর উপর লিংক ক্লিক!



তার মানে, লেখক হিসেবে আমি খুব একটা খারাপ নই! আর, আমার চেয়ে তো হাজার গুণের ভালো ব্লগার আছেন বর্তমান ব্লগে। তাঁরা যদি নিজেদের লেখাকে নিজেরাই প্রচার করতে থাকেন, অথবা তাঁদের হয়ে অন্যরা এই কাজ করেন তাহলে নিজের লেখা যেমন প্রচার হবে, তেমনি সামু'র একটি এড হয়ে যাবে সব জায়গায়।

প্রিয় ব্লগারেরা, একটু চেষ্টা করে দেখবেন কি, প্লিজ? ব্লগের লেখাগুলো তো আপনাদেরই!

সেই সাথে নিচের কথাগুলো যোগ করতে চাই-


***ব্লগ, ব্লগার, পোস্ট এবং পাঠক - এই চারটিকে ঘিরেই ব্লগিং রাজত্ব। এই চারটি'র মাঝে কোন জায়গায় এখনকার ব্লগিং এগিয়ে? বলছি।

১) ২০১০-১৩ সালে, ইন্টারনেট ও অনলাইনে বাংলা লেখালিখির মাধ্যমটি বেশ পরিচিতি পায়। সে সময়ে ব্লগের বেশ উত্থান ঘটে। সময়ে অনেক ব্লগ ঝরে গিয়েছে। বেঁচে আছে গুটি কয়েক। এখানেই ব্লগ হিসেবে সামু'র সার্থকতা।

২) এবারে আসি ব্লগারদের ব্যাপারে। আগে দেশের নামকরা চিন্তাবীদরা সামুতে আসতেন। আসতেন অন্যান্য প্রতিষ্ঠিত ভালো লেখকরাও। এখন তাঁরা হয়তো খুব কমই আসেন। আপনি লক্ষ করে দেখবেন, নামকরা লেখকরা লেখা শিখে ও প্রচার করে প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁরা অন্য মাধ্যম পেয়ে চলেও গিয়েছেন।

এখনকার ব্লগাররা হয়তো তাঁদের সমান লিখতে পারছেন না। কিন্তু, এটা চিন্তা করলে, পুরো দেশেরই তো এই অবস্থা। একজন হুমায়ুন আহমেদ বা জাফর ইকবালের পরিপূরক কোথায়? তা হবার নয়। কিন্তু, তাই বলে তো তাঁদের জায়গা দীর্ঘ দিন অপূর্ণ থাকতে পারে না।

আরেকটি ব্যাপার, আমি জাফর ইকবাল স্যারের প্রথম দিকের লেখাগুলো পড়েছি। খুব একটা ভালো লাগেনি। কিন্তু, কালক্রমে তিনি ভালো লেখক হয়ে উঠেছেন। ঠিক তেমনি, অনেকের লেখার হাতেখড়ি ব্লগে। ব্লগে লেখায় হাত পাকিয়ে তাঁরা প্রচারের অভাবে প্রতিষ্ঠা পাচ্ছেন না। বর্তমান ব্লগারদের অবস্থা কিন্তু তা-ই। তাঁরা প্রচারের অভাবে প্রতিষ্ঠা পাচ্ছেন না।

৩) পোস্টঃ ব্লগে লেখা পোস্টের ক্ষেত্রে এখানকার ব্লগাররা অনেক পরিণত। আগের কালে ভুরি ভুরি এক লাইনের টেকি সাহয্য চাই পোস্ট আসতো। 'প্রথম কমেন্টে চা চাই' জাতীয় কমেন্ট মজার হলেও কোনক্রমেই ভালো কমেন্ট বলা যাবে না। 'সহমত' 'লেদানো', 'হাহাপগে', 'হাহালুখুগে'-এর মতো কমেন্টও হতো। সেগুলো মজার হলেও এক শব্দেই হতো। সেগুলোকে কি ধর্তব্যের মধ্যে আনা যায়? কোনক্রমেই না। এখনকার ব্লগাররা অনেক দিক দিয়ে সচেতন হয়েই কমেন্ট করেন বা এর উত্তর দেন।


৪) সেই সময়ে যারা ব্লগিং করতেন, তাঁরাই পাঠক ছিলেন। তাই, এই ১ লক্ষের উপর হিট। এখনকার সময়ে ফেসবুক, ইউটিউব, ৩০টি টিভি চ্যানেল আর শত শত অনলাইন নিউজপেপার পার হয়ে পাঠকরা এখা্নে আসেন। তাই, পাঠক সংখ্যা কম হবেই। আর, এখনকার ব্লগাররা নিজেদের মার্কেটিংও কম করেন। ওটা একবার শুরু করেই দেখুন, তাঁরা প্রতিষ্ঠা পাবেনই।

পুরাতন ব্লগারদের তুলনায় বর্তমান ব্লগাররা অনেক কঠিন সময় পার করে টিকে আছেন।

সারভাইভাল ইজ দ্যা ফিটেস্ট।

তাই, এখনকার ব্লগাররা যারা এখনো লিখে যাচ্ছেন তাঁরাই সেরা। এখনকার ব্লগাররাই আগেরদের চেয়ে এগিয়ে।

আমি কিন্তু, পুরোনো ব্লগারদের লেখা খারাপ বলছি না। বরং, গুড-বেটার-বেস্টের মাঝে পার্থক্য নির্ণয় করছি।



সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২০ রাত ৯:৫২
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×