
গণতন্ত্র সব জায়গায় দরকার হলেও আসলে কি তা 'সব জায়গায়' আছে? একটা দেশের মানুষ কেমন আছেন তা অনেক সময় বুঝা যায় সেখানে কতটুকু গণতন্ত্র চালু আছে তা বুঝতে পারার মাধ্যমে। কিন্তু, ছোটকাল থেকে অগণতান্ত্রিক পরিবেশে বড় হয়ে, অগণতান্ত্রিক অবস্থায় চাকরী করে শুধু রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র থাকবে, সেটা আপনি কিভাবে আশা করেন!
আমরা পিতার কর্তৃত্বে বড় হই। বাবাই থাকেন আমাদের পরিবারের নেতা। পরিবারের প্রধান কে হবে তা গণতান্ত্রিক উপায়ে ঠিক করা হয় কি? হয় না।
একটু বড় হওয়ার সাথে সাথে আমরা স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। সেই জায়গায় কারা ভর্তি হবেন, তা কি গণতান্ত্রিক উপায়ে হয়? কারা সেসব জায়গায় পড়াবেন, সেটাও কি গণতন্ত্র অনুসরণ করে ঠিক করা হয়? হয় না।
ছাত্র জীবন পার করে যে চাকরী জীবনে আমরা প্রবেশ করি, সেই জায়গায় আমরা কি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়ে প্রবেশ করি? আমাদের নিয়োগকর্তারা কিভাবে পদোন্নতি লাভ করেন? আমি যে প্রতিষ্ঠানে চাকরী করি, সেটার মালিক কে হবেন সেটা কি গণতান্ত্রিক উপায়েই ঠিক হয়ে থাকে? একটু চিন্তা করলে দেখা যাবে, এসব প্রশ্নের উত্তর হবে - 'না'-বাচক!
জীবনের প্রতিটি ক্ষেত্রেই যখন অগণতান্ত্রিক উপায়ে মানুষ বড় হচ্ছে, তখন, সেই মানুষের কাছ থেকে পূর্ণ গণতন্ত্র আশা করা যায় কি? আর, সেই 'অগণতান্ত্রিক মানুষ' কিভাবে শুধু রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র আশা করে!
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


