somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

তিন পাগলের সাথে দেখা

০২ রা নভেম্বর, ২০২১ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



'স্যার, আমি পাগল। আমার একটা ইন্টারভু নিবাইন?' লোকটির দিকে তাকালাম। উস্কো-খুস্কো চুল, গায়ে সাদা গেঞ্জি। লুঙ্গি পড়া লোকটার সরল হাঁসি চোখে পড়ার মতো। পাগলকে যে পাগল বলে, সে নিজেই একজন পাগল। আমি তাই সাবধানে বললাম- 'আপনি পাগল এটা কে বললো?' আমার কথায় তাঁর সেই সুন্দর হাসিটি দিয়ে মানুষটা বললেন- 'মানুষ আমারে এই নামেই ডাকে। মাজারে থাকি। এইহানেই গত পঞ্চাশ বছর ধইরা আছি। পাগল না তো কি!' তাঁকে বললাম- 'চলেন কথা বলি।'

হযরত শাহজালাল (রহ)-এর অন্যতম সহযোগী সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহ)-এর জীবনী'র উপর একটি ডকুমেন্টারী বানাতে গিয়ে হবিগঞ্জ জেলার মুড়ারবন্দ এলাকায় গিয়েছিলাম। এই সময়ে মাজারে থাকা পাগলদের সাথে কথা হয়। তাঁদের জীবন কিভাবে চলে, কোথা থেকেই বা তাঁরা এসেছেন, মাজারে কেন থাকেন, এমন প্রশ্নের উত্তর খুঁজতে তাঁদের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় ছিলো না। কিন্তু, এই তথাকথিত পাগলেরা যখন নিজে থেকেই আমাদের ক্যামেরায় ধরা দিলেন, তখন আমাদের সৌভাগ্যবানই বলতে হয়। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টির দেখা মেলা!



মাজারে থাকা এই মানুষগুলোর সাথে আমরা কথা বলেছি, জানার চেষ্টা করেছি তাঁদের জীবনাচারণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই লোকগুলোর জীবন অবহেলিত ভাবেই চলে। দর্শণার্থীদের দেওয়া টাকাতেই তাঁদের জীবন চলে। কিসের কারণে তাঁরা এই মাজারে মাজারে ঘুরে বেড়ান, এমন প্রশ্নে আমাদের জানান- আল্লাহর ওলীদের টানেই তাঁদের এই থেকে যাওয়া।

এই তথাকথিত পাগলদের সাথে সাথে আমরা মাজারে অবস্থিত দর্শণীয় জিনিসগুলো আমাদের ক্যামেরা-বন্দী করেছি। আর, বাড়তি পাওনা হিসেবে ছিলো মাজার কর্তৃপক্ষের আতিথেয়তা। দারুণ কেটেছে সেই পাঁচ দিন।

সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০২১ রাত ১০:৩৯
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Dual Currency Card Needed for Meta Monetization. Urgent National Interest.

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৬

ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি প্রায় চল্লিশ মিনিট। এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়ে থাকলে সাধারণত দুই ধরনের সন্দেহ হয়- এক, লোকটা কিছু করতে এসেছে। দুই, লোকটার করার কিছু নেই। আমি কোনোটাই... ...বাকিটুকু পড়ুন

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:১৩

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”
==========================================
চুক্তি মানেই তো স্বার্থের ভারসাম্য। কিন্তু সেই ভারসাম্য যখন দেশের স্বার্থকে উপেক্ষা করে, তখন সেটি আর চুক্তি থাকে না প্রশ্নবিদ্ধ সমঝোতায় পরিণত হয়। ইউনূসের শেষ সময়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

×