somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

আমাদের লোভের বেড়াজালে চাপা পড়েছে মুক্তিযুদ্ধের বিজয়

১৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার অনেক টাকা চাই। অনেক! এই 'এতো' টাকা দিয়ে আমি করবো? জানি না। তবু, কমিশনের ব্যবসা ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। দেশের সম্ভাবনাময় উন্নয়ন পিছিয়ে যাক, দরিদ্ররা রাস্তায় ঘুমাক, অনাথ শিশুরা রেস্তোরার দরজায় দরজায় বেলুন আর ফুল বিক্রি করুক। ক্ষতি কি তাতে! আমি তাদেরকে রাস্তায় রেখেই দিব্যি গাড়ি দৌড়িয়ে নিজের প্রাসাদপম বাসায় ঢুকে নিশ্চিন্তে নাক ডাকিয়ে ঘুমাবো।

আসলে, এই দরিদ্রদের ব্যাপারে আমি কি আর করতে পারি! স্বয়ং রাষ্ট্র যেখানে কিছু করছে না, সেখানে আমার দেশের ৪২ শতাংশ দরিদ্রকে কিছু করা সম্ভব নয়। আমি তো ঈদের সময় যাকাতের কাপড় দিইই! ১৮৬ টাকা কিউবিক মিটারের সরকারী ড্রেজিং কন্ট্রাক্টে আমি আর আমার সহযোগীদের পকেটে ৬ শতাংশ কমিশন ঢুকে যায়। বেচারা ড্রেজিং ব্যবসায়ী লাভের আশায় ১ কোটি কিউবিক মিটারের কন্ট্রাক্টকে ভুজুং-ভাজং দিয়ে ১.৫ কোটি্র বিল বানিয়ে রাষ্ট্রের পাছায় কষে লাথি মারে। তাতে আমার কি! বালুর ব্যবসায়ী ১০ টাকা কিউবিক ফিটের কন্ট্রাক্ট নিয়ে ৮ টাকায় সাব-কন্ট্রাক্টে দিয়ে দেয়। কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ার জন্যে আমার পকেটে প্রত্যেক কিউবিক ফিটে ঢুকে ৫০ পয়সা। সাব-কন্ট্রাক্টর যদি ৮ টাকায় বালু সাপ্লাই দিতে পারে, তাহলে, মূল কন্ট্রাক্টর ১০ টাকায় সরকারী টেন্ডার পায় কি করে! আমার সেটা জানার প্রয়োজন নেই।

আমি যা জানি তা হচ্ছে, এভাবেই দেশটা চলছে। পাকিস্তান-ফাকিস্তানকে টেক্কা দেওয়ার মাঝেই আমাদের উন্নতির গতিধারা সীমাবদ্ধ। উন্নত দেশের কাতারে চলে যাওয়া দেশগুলোর সাথে কিভাবে টক্কর দিতে হয়, তা আমাদের না জানলেও চলবে! বঙ্গবন্ধুর সমতাভিত্তিক, শোষণ-বঞ্চনাহীন ও ন্যায়ভিত্তিক জীবনব্যবস্থা গড়ার স্বপ্ন আমার মনে আর দাগ কাটে না। জীবন এভাবেই চলছে, চলবে!


===================================
আজ প্রথম আলোতে প্রকাশিত বিশিষ্ট অর্থনীতিবীদ রেহমান সোবহানে্র একটি সাক্ষাৎকার দ্বারা অনুপ্রাণিত হয়ে পোস্টটি লিখেছি।
==============================================================================
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩৯
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×