somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠায় বাঙ্গালীদের অবদান (পর্ব-১)

৩১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৯৮৮ খিস্টাব্দ। প্রাচীন চট্টগ্রামের এক রাজপুত্র সিংহাসনের মায়া ছেড়ে পুরো ভারত জুরে ঘুরে বেরিয়েছিলেন, প্রজ্ঞা লাভের উদ্দেশ্যে। পথে ঘুরতে ঘুরতে এক সময়ে তিনি নেপালে গিয়ে স্থায়ী হোন। সেখানেই তিনি এক বৌদ্ধ ভিক্ষুকে শিক্ষাগুরু হিসেবে পেয়ে 'নির্বাণ' বা 'সিদ্ধি' লাভ করেন। অনেকে বলে থাকেন, সরাসরি ঐশ্বরিক শক্তি থেকে তাঁর নির্বাণ লাভ হয়েছিলো। তাঁর নাম ছিলো তিলোপা।

বাংলা ভাষায় 'তিলোপা' কথাটির অর্থ 'তাহিনী নির্মাতা'। তিনি একজন কঠোর পরিশ্রমী বৌদ্ধ ভিক্ষু ছিলেন। জ্ঞানের দীর্ঘ অনুসন্ধানের এক পর্যায়ে তিনি তিল পিষে জীবন নির্বাহ করেন। তিলোপা এরপরে নরোপা নামের একজনকে নিজের ছাত্র হিসেবে গ্রহণ করেছিলেন। তিলোপা'র মতো নরোপাও অভিজাত রাজবংশীয় ছিলেন। নরোপার আসল নাম ছিলো হয়- সামন্তভদ্র অথবা অভয়কীর্তি।

নরোপার সাথে যখন তিলোপার দেখা হয়, নরোপা তখন ঐতিহাসিক নালোন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগুরু। আর, তিলোপার নামডাক চারদিকে ছড়িয়ে গিয়েছে। যদিও, প্রথম দেখায় তিলোপার সহজ-সরল জীবন-যাপন দেখে নরোপা তিলোপাকে ঠিক চিনতে পারেননি। এরপরে, তিলোপা নির্বাণ লাভের জন্যে নরোপাকে ১২টি কঠিন কাজ এবং ১২টি অপেক্ষাকৃত সহজ কাজে সিদ্ধি লাভের নির্দেশ দেন। নরোপা আস্তে আস্তে করে নিজের অধ্যাবসায় দ্বারা এইসব কাজ নিজের আয়ত্তে আনতে সক্ষম হোন।

পরবর্তীতে, নরোপা নিজের ছাত্র হিসেবে মারপা-কে গ্রহণ করেন। এই মারপা-ই তিব্বতে নরোপা'র কাছ থেকে শেখা সকল শিক্ষা প্রচার করেছিলেন। তিব্বতিরা এখন নরোপাকে সর্বোচ্চ বৌদ্ধ মহাসিদ্ধদের মধ্যে একজন হিসেবে বিবেচনা করে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.) যুদ্ধের দায় হযরত আলীর (রা.) হলে আমরা হযরত মুয়াবিয়াকে (রা.) কেন দোষ দেব?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৪৪



সূরাঃ ৯ তাওবা, ৬০ নং আয়াতের অনুবাদ-
৬০। সদকা বা যাকাত ফকির, মিসকিন, এর কর্মচারী, মোয়াল্লাফাতে কুলুব (অন্তর আকৃষ্ট),দাসমুক্তি, ঋণ পরিশোধ, আল্লাহর পথে ও মুসাফিরের জন্য। এটা আল্লাহর বিধান।... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

গর্ব (অণু গল্প)

লিখেছেন আবু সিদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০

একটা সরকারি প্রাইমারি স্কুল। ক্লাস শুরু হয়েছে বেশ আগে। স্কুলের মাঠে জন মানুষ নেই। কয়েকটা গাছ, দু'একটা পাখি আর চিরসবুজ ঘাস তাদের নিজের মতো আছে। একান্ত চুপচাপ একজন মানুষ শিক্ষক-রুমে... ...বাকিটুকু পড়ুন

দায় নেওয়ার কেউ নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫


বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা,... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের মানুষদের মাঝেও 'উত্তম মানুষ' আছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৭



পবিত্র কোরআনে অসম্ভব সুন্দর একটি আয়াত আছে। মহামহিম খোদাতায়ালা পুরো বিশ্বের মানুষদের দিকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে পবিত্র কোরআনে জিজ্ঞাসা করেছেন - "আর ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম... ...বাকিটুকু পড়ুন

×