somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

জাহাজের ইঞ্জিনের সাতকাহন

১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জাহাজের আকার অনুসারে বিভিন্ন ধরণের ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে। জাহাজ নিয়ে উচ্চ পর্যায়ের যে কোন গবেষণা করতে হলে কোন ধরনের জাহাজ কি রকমের ইঞ্জিন ব্যাবহার করে তা খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি জানতে চান জাহাজগুলোতে রিনিউয়েবল বা নবায়নযোগ্য টেকনোলজি ব্যাবহার করা যাবে কি না, তাহলে বৈশ্বিক জাহাজ বহরে কি ধরণের ইঞ্জিন লাগানো হয়েছে তা জানাটা বেশ জরুরী।

সামুদ্রিক জাহাজ দুটি ইঞ্জিন নিয়ে গঠিত - প্রধান এবং সহায়ক। জাহাজের ধরন এবং আকারের উপর নির্ভর করে জাহাজগুলি বিভিন্ন ধরণের ইঞ্জিন দ্বারা চালিত হয়। জাহাজগুলোর বেশির ভাগই ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত হয়। ১৯৯১ সালে, বৈশ্বিক নৌবহরের ৯০% ডিজেল-ইঞ্জিন দ্বারা চালিত ছিল। আরেক দল গবেষকের মতে, বিশ্ব বহরে শক্তির জন্য তিন ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়।



অন্যদিকে, ৬০,০০০ টন বা তারও বেশি ওজনের বড় জাহাজগুলো ধীর গতির ইঞ্জিন দ্বারা চালিত হয়। উল্লেখযোগ্য সংখ্যক ছোট জাহাজ অর্থাৎ ২০০০ ডি,ডব্লিউ,টি থেকে ১২,০০০ ডি, ডব্লিউ,টি ওজনের জাহাজগুলো মাঝারি গতির ইঞ্জিন দ্বারা সজ্জিত। ২০০২ সালে, সারা বিশ্বের জাহাজ বহরে ৮৪,০০০টি চার-স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিন ছিল যার সর্বমোট শক্তি ১,৬৪,০০০ মেগাওয়াট এবং ২৭,০০০টি দুই-স্ট্রোক ইঞ্জিনে ১,৬৪,০০০ মেগাওয়াট বসানো ছিলো। এখানে উল্লেখ্য যে, বিশ্বের রেজিস্টার্ড জাহাজগুলোর ইঞ্জিনের ২.৫% টারবাইন এবং 'অজানা' চক্রের অন্তভূর্ক্ত।

নিচের সারণীতে ১৯৯৭ সালে বিভিন্ন ধরনের ইঞ্জিন এবং তাদের সংখ্যা দেখানো হয়েছে-





তথ্যসূত্রঃ জুন এবং তাঁর গবেষকদল, করবেট এবং ফিশবেক, এন্ড্রেসেন এবং তাঁর গবেষক দল, OECD
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×