somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে নারী বিয়ের জন্যে সবচেয়ে বেশি উপযুক্ত

২৫ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একবার এক যুবক বিয়ে করার সিদ্ধান্ত নিলো। কিন্তু, কোন মেয়েকে বিয়ে করবে সেই ব্যাপারে যুবকটি দ্বিধা-দ্বন্দ্বে ভুগছিলো। শেষ পর্যন্ত, শহরের মানুষেরা তাকে বললো- তুমি পাগলাটে বুড়োর কাছে যাও। তিনি তোমাকে ভালো পরামর্শ দিবেন। তিনিই এই শহরের সবচেয়ে জ্ঞানী মানুষ।

যুবকটি তখন সেই বুড়ো লোকটিকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে সে দেখতে পেলো- শহরের এক কোণে এক বুড়ো মানুষ দুটো লাঠির উপর ভর করে ঘোড়া বানিয়ে বাচ্চাদের সাথে খেলছেন। সে বুঝতে পারলো, এই সেই পাগলাটে বুড়ো। সে তখন বুড়ো মানুষকে জিজ্ঞাসা করলো-

জনাব, আমি বিয়ে করতে চাই। কিন্তু, কি ধরণের মেয়ে আমার জন্যে উপযুক্ত হবে তা বুঝতে পারছি না। আপনি কি এই ব্যাপারে আমাকে একটু জ্ঞান দিবেন?

বুড়ো মানুষটি তাঁর খেলা থামিয়ে বললেন- এই দুনিয়ায় তিন ধরণের নারী আছে। দুই ধরণের নারী মহামূল্যবান সম্পদ, আর বাকি এক ধরণের নারী এই পৃথিবী এবং পরবর্তী জগত উভয়ের জন্যেই শ্রেষ্ঠ ধন। এক প্রকার আংশিক তোমার হবে, আরেক প্রকার কখনোই তোমার হবে না। আর শেষের প্রকারের নারী সারা জীবন তোমার হবে। এবারে, আমার ঘোড়ার পায়ের আঘাতে খোঁড়া হবার আগেই আমার সামনে থেকে দূর হও।

এই বলে পাগলাটে লোকটি তাঁর কাঠের ঘোড়াটি চালিয়ে চলে যেতে চাইলেন। যুবকটি এবারে তাঁর পথ রোধ করে বললো- জনাব, আমি এখনো বুঝিনি যে! আপনি কি আমাকে বলবেন এই তিন ধরণের মাঝে কাকে আমি গ্রহণ করবো?

ঘোড়সওয়ার বুড়ো লোকটি এবারে বললেন- আমি শেষ বারের মতো তোমাকে আমার কথাগুলো ভাঙ্গিয়ে বলছি। একটু মনোযোগ দিয়ে শুনো। এই তিন প্রকারের নারীদের, এক প্রকারের হচ্ছে বিধবা। তাঁরা তাঁদের পূর্ববর্তী স্বামীর কথা ক্ষণে ক্ষণে চিন্তা করবে। আরেক প্রকারের নারী হচ্ছে- সন্তান -সহ বিধবা। যারা তাঁদের সন্তানের দিকে তাকিয়ে পূর্ববর্তী স্বামীর সাথে সুখ সময়ের কথা চিন্তা করবে। এরা কখনোই তোমাকে মন দিবে না।

আর, শেষের প্রকারের নারী তোমাকে সব কিছু উজাড় করে দিবে, কারণ, তুমিই তাঁদের জীবনে প্রথম পুরুষ।

এই কথা বলে, বুড়ো লোকটি অপেক্ষমান বাচ্চাদের সাথে খেলায় ব্যস্ত হয়ে পড়লেন।

======
মূলঃ জালালুদ্দিন রুমী
===============
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১৫
১৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

দ্য প্লান (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৪

ষাট বছরের মাজেদা গত দুই সপ্তাহ ধরে শুধু প্লান করেছে, সে তার একমাত্র নাতিটাকে দেখতে যাবে। মেয়ে-জামাই বাড়ি বলে কথা! খালি হাতে কি যাওয়া যায়? তার ওপর তার সাত বছরের... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

গুগুল মিটে হঠাৎ ব্লগীয় আড্ডা (টেস্ট)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৯

ব্লগের সবাই আশা করি ভালো আছেন। আজ বাংলাদেশের রাত ১০.৪৫ মিনিটে একটি ব্লগীয় আড্ডা'র আয়োজন করেছি। নিচে গুগল মিটের লিংক দিয়েছি। আপনারা সবাই আমন্ত্রিত। ইচ্ছা করলে, নিজের ভিডিও অফ রেখে... ...বাকিটুকু পড়ুন

আখিরাত ঠিক করার পাশাপাশি দুনিয়ার রাজনীতিতেও ঢুকে পড়লেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৮


জাতীয় নির্বাচন শেষ হওয়ার দুই মাস পার হয়েছে। দেশের মানুষ একটু দম ফেলছে , চায়ের আড্ডায় যখন ভোটের উত্তাপ ফিকে হয়ে আসছে, ঠিক তখনই খবর এলো সংরক্ষিত নারী আসনের নির্বাচনের।... ...বাকিটুকু পড়ুন

×