
রাশিয়া ইউক্রেনে হামলা করার মাত্র কয়েক মাস আগেই, ইউক্রেন কয়েক বিলিয়ন ডলারের তুর্কি ডিফেন্স সিস্টেম ক্রয় করে। সেই সময়ে, রাশিয়া ইউক্রেনকে এর জন্যে খারাপ পরিণতি বরণ করতে হবে বলে হুমকি দিয়েছিলো। রাশিয়া তার কথা রেখেছে। ইউক্রেনে তুর্কি ডিফেন্স সিস্টেম কাজে আসেনি।
এখানে উল্লেখ্য যে, শত বছর আগে থেকে কৃষ্ণ সাগর অঞ্চলে সোভিয়েত ইউনিয়নের সাথে উসমানীয় খেলাফতের সেই সময়ের রাজ্যধারীদের যুদ্ধ চলছে। দুই পক্ষ বেশ কয়েকটি যুদ্ধেও জড়িয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে সোভিয়েত রাশিয়াই সর্বপ্রথম উসমানীয় খেলাফতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপরে, তাদের মিত্রপক্ষ ব্রিটেন এবং ফ্রান্স উসমানীয়দের উপরে আক্রমণ চালায়। স্বভাবতই, এই অঞ্চলে তুর্কি সামরিক সরঞ্জামের উপস্থিতি রাশিয়া কোনক্রমেই মেনে নেয় নাই।
অবস্থা দেখে মনে হচ্ছে- ইউক্রেনের যুদ্ধ আসলে রাশিয়া বনাম তুরস্কের সমরশক্তি'র মাঝে যুদ্ধ হয়ে দেখা দিয়েছে।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২২ বিকাল ৪:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।









