somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

১ আগস্টঃ বিশ্বের এক সময়ের তৃতীয় ধনী রাষ্ট্রপ্রধান আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ আজ জন্মগ্রহণ করেন

০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমেরিকার ডিফেন্সে চাকরী করা চেরি এ. থার্লবি'র তোলা এই ছবিটি সৌদি আরবে ১০ বছর শাসন করা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদের। সেই সময়ে রাজা আব্দুল্লাহ ছিলেন ১৮ বিলিয়ন মার্কিন ডলার সম-পরিমাণ অর্থের মালিক যা তাঁকে বিশ্বের তৃতীয় ধনী রাষ্ট্রপ্রধানের সম্মান এনে দেয়।

ধনী হলেও এই সৌদি রাজা তাঁর দাতব্য কাজ এবং নারী অধিকারের প্রতি সম্মানের কারণে বেশ সুনাম অর্জন করেন। ২০০৫ থেকে ২০১৫ সালের রাজত্ব কালে তিনি ৭০,০০০ সৌদি শিক্ষার্থীকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পৃথিবীর নামকরা সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা বৃত্তি দিয়ে বিদেশে পাঠান। আব্দুল্লাহ ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে মহিলাদের ভোট দেওয়ার অধিকার ঘোষণা করেছিলেন। এটা ছিলো সৌদি আরবে নারী অধিকারের প্রতি তাঁর সমর্থন জানিয়ে সুস্পষ্ট এক পদক্ষেপ। শুধু তা-ই নয়, ২০১২ সালে তিনি অলিম্পিকে সৌদি মেয়েদের অংশগ্রহণের অনুমতি প্রদান করেন। ২০১৩ সালে, রাজা আব্দুল্লাহ ডোমেস্টিক ভায়োলেন্স বা নারীদের উপর অত্যাচারকে রাষ্ট্রীয় পর্যায়ের অপরাধ বলে ঘোষনা করেন।

এই রাজা তাঁর রাজত্বকালে প্রথম সৌদি রাষ্ট্রপ্রধান হিসেবে ভ্যাটিকান সিটি ভ্রমণ করেন। তাঁর সময়কালে তিনি সব ধর্মের বিশ্বাসীদের মধ্যে সংলাপের ডাক দেন। এছাড়াও, রাজা আব্দুল্লাহ আরব দেশগুলোর মাঝে একটি 'কমন মার্কেট' প্রতিষ্ঠার আহবান জানান।

আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া এবং শান্তি উদ্যোগে অবদানের জন্য বাদশাহ আবদুল্লাহকে জাতিসংঘ থেকে স্বর্ণপদক দেওয়া হোয়। এছাড়াও, তিনি রোমান ক্যাথলিক অর্ডারের সম্মানিত নাইট উপাধিতে ভূষিত হন। ২০১২ সালে ফোর্বসের 'বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ১০০ মানুষ' লিস্টে ৭ম স্থান অধিকার করেন।

আজ বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদের জন্মদিন। তাঁর প্রতি শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১:৪১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×