somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন, বেঁচে থাকার আনন্দে বলি- 'চিহ্হ্হ্!'

২৪ শে অক্টোবর, ২০২২ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কথায় আছে-''ঠেলার নাম বাবাজী।'' কথাটা মজা করে বলা হলেও যারা জীবনে এমন ঠেলা বা ধাক্কা খেয়েছেন তারা যদি একটু পিছু ফিরে দেখেন তাহলে বুঝতে পারবেন যে, সেই ধাক্কা না খেলে জীবনের অনেক কিছুই অপূর্ণ থেকে যেত। সেই ধাক্কাই জীবনের চলার পথে মানুষকে এগিয়ে দেয়।

ঈগলের দিকে লক্ষ্য করে দেখেছেন কি? কিভাবেই না ঈগল মা তার ছানাদের একে একে বাসা থেকে ধাক্কা দিয়ে শুন্যে ভাসিয়ে দেয়, মৃত্যুর ঝুঁকি থাকা সত্যেও!

ঈগল মা-এর মনে তখন সন্দেহের দোলা- ''পারবে তো তার ছানাগুলো বাতাসে ভাসতে?'' সব সন্দেহ ঝেড়ে ফেলে নিজের মায়ের কাছ থেকে ছোটবেলায় শেখা শিক্ষাগুলো কাজে লাগায় সে। নিজ মাথা দিয়ে ঠেলে বাতাসে ভাসিয়ে দেয় ছানাদের। মা হিসেবে এটাই হয়তো তার সর্বোচ্চ উপহার!

অন্যদিকে, বাচ্চাগুলোর মনে অবস্থা চিন্তার করে দেখুন। যে জন্মদাত্রী মা মুখে তুলে এতোদিন খাইয়েছে, সেই মা-ই তাদেরকে উঁচু বাসা থেকে এভাবে ঠেলে ফেলে দিচ্ছে!

নিচে কঠিন জমি। সেখানে পড়লে নির্ঘাত প্রাণ যাবে। মনটা ভেঙ্গে চুরমার হয়ে যায় তাদের মায়ের কাছ থেকে একে একে ধাক্কা খেয়ে পড়ে যাওয়া বাচ্চাগুলো প্রথমে বুঝতে পারে না কি করবে। নিরেট পাথরের মতো পড়ে যেতে থাকে মাটির দিকে যেখানে মৃত্যু অপেক্ষা করছে। বাঁচার আপ্রাণ চেষ্টায় শূণ্যে কখনো চরকির মতো পাক খেতে থাকে তাদের দেহ,আবার কখনো ডান বা বামে কাত হয়ে সেই বাচ্চাগুলো ডান ঝাপ্টিয়ে চেষ্টা করতে থাকে বাঁচার।

প্রবল বাতাসের ধাক্কায় কুলিয়ে উঠতে পারে না তাদের কচি ডানাগুলো। মাটি আর মাত্র কয়েক গজ দূর। এ সময় তাদের বেঁচে থাকার প্রবল চেষ্টা নিজেদের মাঝে থাকা সহজাত প্রবৃত্তি থেকে বের করে আনে কিভাবে বাতাসে ভেসে থাকতে হয় সেই শিক্ষা।
ঈগল ছানা বাতাসে ডানা মেলে পরিপূর্ণ ভাবে। বেঁচে থাকার আনন্দে পাহাড়ী প্রান্ত জুড়ে তার উল্লাসের ধ্বনি ছড়িয়ে পড়ে- 'চিহ্হ্হ্!'
মুক্ত আকাশে ডানা মেলে নতুন এক শিকারী।

়,
মোহাম্মদ ফাছিহ-উল ইসলাম শাইয়্যান
আই,টি উদ্যোক্তা, ব্লগার, লিডারশীপ কোচ।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৩৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ঝড়

লিখেছেন ইসিয়াক, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৭


ঈশান কোণে মেঘ গুড়-গুড় হঠাৎ এলো ঝড়,
প্রবল বাতাসে ঘূর্ণিপাকে ধুলো মাটি খড়।

পাখপাখালি ত্রস্ত চোখে খুঁজছে আশ্রয়
বিপদাপন্নর চোখে মুখে নানা আশঙ্কা-ভয়।

কড়-কড়-কড় বাজ পড়ছে আলোর ঝিলিকে
প্রলয় তান্ডব  ঘটে চলেছে বাংলার মুলুকে।

মহাসংকটেও... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

সন্ধ্যা

লিখেছেন কালো যাদুকর, ১১ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১১

সময় নেই, এটাই কেন মনে আসে,
চিত্ত চঞ্চল হয় তব পিয়াসে,

তবে কি দিনের শেষে সন্ধ্যা নেমেছে
সুন্দর মুহূর্ত সাজিয়ে ওই আকাশে ।

আমার না হয় দিন গেল
পৃথিবীর সময় কেবল বেড়েই গেল,
তাতে... ...বাকিটুকু পড়ুন

লাল সালুতে মজিদ টিকে গিয়েছিল, শামীম সেটা পারেনি।

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৪৮


আজ শনিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের তৌহিদি জনতা মব করে একজন মানুষকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেছে, তার আস্তানা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। নিহত ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

×