somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৬ অংকের বেতনের চাকরী পেতে নিজের শক্তি, দূর্বলতা, সুযোগ এবং হুমকি যেভাবে খুঁজে বের করতে হবে

০১ লা নভেম্বর, ২০২২ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নিজের জীবনে উন্নতি কে না চায়! সম্প্রতি আমি আমার কোচকে জিজ্ঞাসা করেছিলাম- জীবনে উন্নতি করতে হলে কি করতে হবে? তাঁর উত্তর ছিলো- 'নিজেকে জানো'। তখন তিনি আমাকে শিখালেন কিভাবে নিজেকে জানতে হয়। তিনি আমাকে দেখিয়ে দিলেন কিভাবে উপরের ছক অনুযায়ী নিজের সম্পর্কে আরও ভালো ভাবে বুঝতে হয়।

চাকরীর জন্যে ইন্টার্ভিউ দিতে গেলে কিছু কঠিন প্রশ্ন করা হয়, সেগুলোর মাঝে 'আপনার সবচেয়ে বড় শক্তিশালী দিকটি কি' বা 'আপনার সবচেয়ে বড় দূর্বলতা কি' এই দুটি প্রশ্ন চাকরীপ্রার্থীকে অনেক সমস্যায় ফেলে দেয়। আপনি যদি নিজের এই SWOT এনালাইসিস আগে থেকেই করে ফেলতে পারেন, তাহলে, চাকরীর সাক্ষাৎকারে এই ধরণের প্রশ্নসমূহের উত্তর দেওয়া সহজ হবে।

প্রথমেই আপনাকে যা করতে হবে, তা হলো, একটি কাগজে উপরের ঘরগুলো এঁকে ফেলা। তারপরে, খুঁজে বের করতে হবে, আপনার নিজের শক্তি বা ক্ষমতাগুলো। তারপরে, আপনার দূর্বলতাগুলো সম্পর্কে চিন্তা করে লিখে ফেলুন নির্দিষ্ট ঘরে। এরপরে, সুযোগ এবং হুমকিগুলো খুঁজে বের করুন। নিচের প্রশ্নগুলো আপনাকে এই ব্যাপারে সাহায্য করবে-


### শক্তি বা ক্ষমতাঃ

১) আপনি কি কি কাজ ভালো করতে পারেন বলে আপনি মনে করেন?

২) আপনি কি কি কাজ অন্যদের চেয়ে ভালো করতে পারেন?

৩) আপনার সাথীরা আপনার শক্তি/ক্ষমতা সম্পর্কে কি চিন্তা করেন?

৪) আপনি শিক্ষা/চাকুরী জীবনে কি কি যোগ্যতা অর্জন করেছেন।

৫) আপনি যে দল বা টিমে কাজ করেন, যে প্রতিষ্ঠানে চাকরী করেন, যে ডিপার্টমেন্টের সাথে আপনার সংসর্গ সেখানে কি ধরণের ইতিবাচক প্রভাব আপনি ফেলতে পেরেছেন?



### দূর্বলতাঃ

১) আপনার কি কোন দূর্বলতা আছে? যেমন- দেরীতে অফিসে যাওয়া, কারো কথা বলার মাঝখানে বাধা দিয়ে কথা বলে উঠার স্বভাব ইত্যাদি।

২) আপনি কি ধরণের যোগ্যতা অর্জন করতে চান?

৩) আপনি কি ধরণের কাজে ভালো করতে পারতেন?

৪) আপনাকে কি কি ক্ষেত্রে উন্নতি করতে হবে সে সম্পর্কে অন্যদের কাছ থেকে যদি কখনো কোন ফিডব্যাক নিয়ে থাকেন সেগুলো কি কি? যদি কখনো সেরকম কোন কিছু না নিয়ে থাকেন, এখনি তা জিজ্ঞাসা করে নিন।



### সুযোগঃ

১) আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেখানে কি নতুন কোন সুযোগের সৃষ্টি হয়েছে যা আপনার ক্যারিয়ারের জন্যে ভালো ফল বয়ে নিয়ে আসতে পারে? যেমন- আপনি যে প্রতিষ্ঠানে চাকরী করেন সেখানে হয়তো নতুন কোন প্রকল্প চালু হয়েছে যেখানে আপনি ইনভল্ভড হলে আপনার উন্নতি হবে। অথবা, আপনি ব্যবসায়ী হলে, হয়তো সেরকম কোন নতুন প্রজেক্টের কন্ট্রাক্ট আপনি পেয়েও যেতে পারেন।

২) আপনার প্রতিষ্ঠানে বা নতুন পরিচয় হওয়া কোন ব্যক্তি এমন কাউকে চিনেন কি যিনি আপনাকে জীবনে আরও ভালো করার ব্যাপারে ট্রেইনিং দিয়ে বা মেন্টরিং করার মাধ্যমে সাহায্য করতে পারবেন?



### হুমকিঃ

১) আপনার প্রতিষ্ঠানে আপনি যে টিম বা দলের সাথে কাজ করেন সেখানে আপনার চেয়ে ভালো করছে এমন কাউকে চিনেন কি? এমন কেউ থেকে থাকলে, সে কি কারণে ভালো করছে?

২) আপনার কোম্পানী কোন প্রজেক্ট, ডিপার্টমেন্ট বন্ধ করে দিচ্ছে কি? আপনার প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি?

৩) আপনি ওভারটাইম কাজ করছেন কি যা আপনাকে চাপে ফেলে দিচ্ছে?

৪) এমন কোন নতুন প্রযুক্তি চালু হয়েছে কি যা আপনার চাকরীর দায়িত্ব পালনে অসুবিধার সৃষ্টি করতে পারে?

আর, এভাবেই এই এনালাইসিস আপনাকে নিজেকে জানতে এবং নিজেকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই ব্যাপারে যে কোন ধরণের রপশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি কমেন্ট সেকশনে।

ধন্যবাদান্তে,

Mohammad Fasih-Ul Islam (Shaiyan),
Techentrepreneur, Leadership Coach,
'ম্যাজিক ইন জব হান্টিং' বইয়ের লেখক।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০২২ রাত ৮:৩৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১



সূরাঃ ৫৫ রাহমান, ১ নং থেকে ৪ নং আয়াতের অনুবাদ-
১। আর রাহমান (পরম মেহেরবান)।
২। তিনিই শিক্ষা দিয়েছেন কোরআন।
৩। তিনি মানুষ সৃষ্টি করেছেন।
৪। তিনিই তাকে শিখিয়েছেন বাইয়ান (ভাব প্রকাশ... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

×