somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

বসের কাছে ৬ ডিজিটের বেতন দাবী করার আগে নিজের গ্যাপ এনালাইসিস করুন

০২ রা নভেম্বর, ২০২২ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার গত পোস্টে ব্লগার ভার্চুয়াল তাসনিম তাঁকে একটি ভালো বেতনের চাকরী দিতে বলেছেন। ভালো বেতন বলতে তিনি আসলে কি বুঝিয়েছেন তা আমি না বুঝলেও, আমার মতে বর্তমান বাজার অনুযায়ী ৬ ডিজিটের বেতনকে 'ভালো' বলা যেতে পারে। আর, নিজের বর্তমান চাকরীতে থেকেই আপনি ৬ অংকের বেতন পেতে পারেন। তা পেতে হলে আপনার প্রতিষ্ঠানের উপরওয়ালার কাছে এই নিয়ে বেশ দেন-দরবার করতে হতে পারে। যদি করতেই হয়, আপনি সেটার জন্যে প্রস্তুত তো? কিভাবে প্রস্তুতি নিতে হবে সেই টেকনিক আজ আমই আপনাকে শিখাবো।

আপনি কি জানেন আপনার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট প্রতিনিয়ত আপনার সম্পর্কে তথ্য নিচ্ছে যা আপনার বাৎসরিক পারসোনাল এসেসমেন্টে ব্যবহার করা হবে? তারা সেটা করার আগেই এমন যদি হয় যে, আপনি নিজেই নিজের এসেসমেন্ট করে তা লাইন ম্যানেজারের কাছে উপস্থাপন করলেন? করতে পারলে, সেটা আপনার জন্যে অবশ্যই একটি প্লাস পয়েন্ট হবে। আর, সেজন্যেই রয়েছে এই Gap Analysis টেকনিক।

প্রথমেই, উপরে দেওয়া ছবি অনুযায়ী একটি ছক করে ফেলুন নোটবুকে অথবা ওয়ার্ড ফাইলে। তারপরে, সেই ছকের বাম দিকের কলামে নিজের বর্তমান চাকরীর দায়িত্বগুলো লিখে ফেলুন। এরপর, সেই দায়িত্বগুলোর পালনে আপনার ক্ষমতা বা স্কিলস কেমন সেই অনুযায়ী নিজেকে রেটিং করুন। সর্বোচ্চ ৫ মার্কস, আর সর্বনিম্ন ০ মার্কস। এভাবে, একে একে সব দায়িত্বকে নাম্বার দিন।

আর, সর্ব ডানের কলামে, আপনার সেই দায়িত্ব পালনে কি কি ধরণের উন্নয়ন প্রয়োজন তা লিখুন। ব্যস, হয়ে গেলো আপনার Gap Analysis! এবার, এটা নিয়ে হাজির হোন আপনার লাইন ম্যানেজারের কাছে।

ঠিক এভাবেই, আপনি যদি মনে করেন যে, আপনি চাকরীতে ৬ ডিজিটের কোন পদে পদোন্নতি পাওয়ার যোগ্য, তাহলে অবশ্যই যে পদে যেতে চান, সেই পদের দায়িত্বগুলো এই ছকের বাম দিকে লিখে ফেলুন নিজের বর্তমানগুলোর সাথে সাথে। তারপরে, রেটিং করে গ্যাপ বের করুন।

এই ছকটি শুধু চাকরীতে কেন, জীবনের অন্যান্য জায়গাতেও ব্যবহার করতে পরেন। আশা করি, এটি ব্যবহার করে কেমন লাগলো জানাবেন।


ধন্যবাদান্তে,

Mohammad Fasih-Ul Islam (Shaiyan),
Techentrepreneur, Leadership Coach,
'ম্যাজিক ইন জব হান্টিং' বইয়ের লেখক।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০২২ রাত ৯:৫০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

তবুও বেঁচে আছি

লিখেছেন সালমান মাহফুজ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৯:১৫

এই নিথর নগ্ন শরীরের প্রতিটা পল্লবের করুণ আর্তচিৎকার
পৃথিবীর মাটি ভেদ করে কোনদিনও
ওই মৃত কানে পৌঁছাবে না
আমি জেনে গেছি ।

বিপন্ন আকাশের গায়ে লেপ্টে থাকা
দেবতাদের প্রতারণার ফাঁদ আর মিথ্যা প্রলোভনের গল্পগুলি
আমার শুনতে... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×