somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

মহাকাশের প্রতি রাশিয়ার আগ্রহ কমে যাচ্ছে কেন?

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৫৭ সালের অক্টোবরের ৪ তারিখ পৃথিবীর ইতিহাসে বিশেষ একটি দিন। এই দিনেই, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর প্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইট 'স্পুটনিক ১' মহাকাশে পাঠায়। এরপরে থেকে, পৃথিবীর কক্ষপথে বা তার বাইরের মহাকাশে উৎক্ষেপিত বস্তুর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এই উৎক্ষেপিত বস্তুগুলো'র মধ্যে রয়েছে স্যাটেলাইট, প্রোব, ল্যান্ডার, ক্রুড স্পেসক্রাফট এবং স্পেস স্টেশন ফ্লাইট। কিন্তু, গত কয়েক দশক ধরে কেন যেন রাশিয়া মহাকাশের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে!

পৃথিবীর কক্ষপথে সোভিয়েত ইউনিয়নের স্যাটেলাইট উৎক্ষেপেনের পরের বছরই, অর্থাৎ, ১৯৫৮ সালে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম মহাকাশে কোন বস্তু পাঠায়। এরপরে, বেশ কয়েক বছর উত্তর আমেরিকার এই দেশটি মহাকাশে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখে। ১৯৫৮ থেকে ১৯৬৭ সাল টানা ১০ বছর যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়ার চেয়ে বেশি মহাকাশে বস্তু পাঠায়। ১৯৬৭ সালে, পুরো পৃথিবী থেকে মোট ১৫৯ বার মহাকাশে বস্তু পাঠানো হয়, যার মাঝে আমেরিকার অবদান ৮৫টি আর রাশিয়া'র ৬৬টি।

১৯৬৮ সাল থেকে শুরু হয় মহাকাশে রাশিয়ার নেতৃত্ব! সেই নেতৃত্ব চলে ১৯৯৪ সাল পর্যন্ত, টানা ২৭ বছর! এরপরে থেকে কেন জানি মহাকাশের প্রতি রাশিয়ার আগ্রহে ভাটা পড়তে থাকে। ১৯৯৫ সাল থেকে রাশিয়াকে সরিয়ে প্রথম স্থানে চলে আসে আমেরিকা। তারপরো, ২০১৪ সাল পর্যন্ত মাত্র এক বছর ছাড়া বাকি সময়গুলোতে রাশিয়া দ্বিতীয় স্থান ধরে রেখেছিলো। ২০১৫ থেকে দেশটিকে ৩য় স্থানে ঠেলে চীন দ্বিতীয় স্থানে চলে আসে।

এভাবে পিছনে সরতে সরতে ২০২১ সালে মহাকাশে বস্তু ছোড়া দেশগুলোর মাঝে রাশিয়া এখন ৫ম স্থানে! ২০২১ সালে পৃথিবী থেকে ১৮০৭টি বস্তু মহাকাশে ছুরে দেওয়া হয় যার মাঝে রাশিয়ার অবদান মাত্র ২১টি! পৃথিবীর মানুষকে মহাকাশের স্বপ্ন দেখানো এই দেশটির এমন অধঃপতনের কারণ কেউ বলতে পারেন কি?





সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫২
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×