
আমি রাস্তায় বের হলেই বুড়ো রিকশাওয়ালাদের চোখে পড়ে। এর কারণ কি তা ঠিক জানি না। তাই, দিনে একবার হলেও আমি বয়স্ক রিকশাওয়ালাদের রিক্সায় উঠি।
.
আজ তেমনি এক ষাটোর্ধ ব্যক্তির রিক্সায় উঠেছি। মাথায় তাঁর UN Peace Mission Day-এর ক্যাপ পড়া। গল্পে গল্পে তিনি জানালেন যে, দিনে সব খরচ দিয়ে ৬০০ টাকা ঘরে নিয়ে যেতে পারেন তিনি।
.
ইনকাম মন্দ না। মাসে ১৮০০০ টাকা টেক হোম। তবে, যে বয়সে রিটায়ার করার কথা, পেনশন পাওয়ার কথা, সেই বয়সে কষ্টকর একটি জীবিকা নির্বাহের পথ থেকে আয় করতে হচ্ছে!
.
ভাবনাটাকে পাশে সরিয়ে বাসার দিকে পা বাড়ালাম।
ছবিঃ দৈনিক স্বজন
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


