
সাংবাদিকরা দেশের দর্পন। সেই সাংবাদিকদের আমাদের দেশের মানুষেরা কতটুকু বিশ্বাস করেন? ২০২০ সালে হওয়া একটি জরীপে দেখা গিয়েছে, দক্ষিণ এশিয়ার চারটি দেশের মাঝে বাংলাদেশের মানুষই সবচেয়ে কম সাংবাদিকদের বিশ্বাস করে থাকেন।
ওয়েলকাম গ্লোবাল মনিটর নামের একটি সংস্থা এই জরীপ করে। তাতে, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে একটি প্রশ্ন করা হয়। প্রশ্নটির হচ্ছে- 'আপনাদের দেশের সাংবাদিকদের আপনি কতটুকু বিশ্বাস করেন?'
জরীপে উঠে আসে- শ্রীলংকা, নেপাল ও ভারতে জনগণের যথাক্রমে ৭৭.২%, ৭১% এবং ৬৩% সাংবাদিকদের বিশ্বাস করেন। অন্যদিকে, বাংলাদেশের ৬০.৪% মানুষ সাংবাদিকদের বিশ্বাস করে থাকেন।
পৃথিবীর মাঝে তাঞ্জানিয়ার জনগণ সবচেয়ে বেশি সাংবাদিকদের বিশ্বাস করেন। জরীপে অংশগ্রহণ করা দেশগুলোর মধ্যে গ্রীসের সাংবাদিকদের অবস্থা সবচেয়ে খারাপ। মাত্র ১১% গ্রীক সাংবাদিকদের বিশ্বাস করে থাকেন।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


