somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর তাদের ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির হাল - ১ঃ আওয়ামী লীগের ভিশন ২০২১

২৪ শে জুন, ২০২৩ ভোর ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কয়েক দিন আগে আমার নিজের রাজনৈতিক ইশতেহার লেখার সময় থেকেই মনে মনে একটা প্রশ্ন এসেছিলো যে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে ইশতেহার দেয়, তা কিভাবে দেয়? সেগুলো কি বাস্তবায়ন করেন তাঁরা? নাকি শুধুই কথার ফুলঝুরি? এরপরে থেকে খুঁজতে থাকলাম উত্তর। পেয়ে গেলাম আওয়ামী লিগের ভিশন ২০২১-এ দেওয়া প্রতিশ্রুতিগুলো।

২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ 'দিনবদলের সনদ' নামের একটি ইশতেহার দেয়। সেই সময়ে এই দলটি ২০২১ সালের জন্যে বেশ কয়েকটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। আসুন দেখি সেই লক্ষমাত্রা আওয়ামী লীগ সরকার তাদের সুদীর্ঘ ১৫ বছরের শাসনকালে কতটা পূরণ করলো-

======================
আওয়ামী প্রতিশ্রুতি ০১ঃ
২০২১ সাল নাগাদ দেশের বিদ্যুৎ চাহিদা ২০-হাজার মেগাওয়াট ধরে নিয়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে
======================
আসল অবস্থাঃ বিদ্যুতের উৎপাদনের এই প্রতিশ্রুতি কি পূরণ হয়েছে? ১২ সেপ্টেম্বর ২০২১ সালে বিবিসির অনলাইন প্রতিবেদনে লেখা হয়েছে- 'বিশেষজ্ঞরা বলছেন, সক্ষমতা থাকলেও গড় উৎপাদন হচ্ছে নয় হাজার মেগাওয়াট। এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ উৎপাদন হয়েছে ১৩ হাজার ৭৯২ মেগাওয়াট।' অথচ, দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২০২৩ সালে এসে ২২ হাজার ৫৬৬ মেগাওয়াট দাঁড়িয়েছে।

======================
আওয়ামী প্রতিশ্রুতি ০২ঃ
২০২১ সালে বেকারত্বের হার ৪০% থেকে ১৫ শতাংশে নেমে আসবে।
======================
আসল অবস্থাঃ এক্ষেত্রে, আওয়ামী লীগ সরকার চরম ভাবে ব্যর্থ। ২০০০ সালে দেশে বেকারত্বের হার ছিল ৪.৩ শতাংশ। গত নভেম্বর মাসে বাংলাদেশের বেকারত্বের হার সর্বকালের সর্বোচ্চ অবস্থানে পৌঁছে ৬.৯১ শতাংশ হয়।


======================
আওয়ামী প্রতিশ্রুতি ০৩ঃ
দেশের কৃষি খাতে শ্রমশক্তি ৪৮ শতাংশ থেকে কমে দাঁড়াবে ৩০ শতাংশে।
======================
২০২২ সালে, দেশে মোট শ্রমশক্তির ৪২.৬২% কৃষি খাতে নিয়োজিত ছিলো।

======================
আওয়ামী প্রতিশ্রুতি ০৪ঃ
২০২১ সাল নাগাদ বর্তমান দারিদ্র্যের হার ৪৫ শতাংশ থেকে ১৫ শতাংশে নামবে
======================
২০২১ সালে দেশের দারিদ্র্যের হার ৪২ শতাংশে এসে দাঁড়ায়।

======================
আওয়ামী প্রতিশ্রুতি ০৫ঃ
২০২১ সালের মাঝে ৮৫ শতাংশ নাগরিকের মানসম্পন্ন পুষ্টি চাহিদা পূরণ নিশ্চিত হবে।
======================

জুন ২৪, ২০২৩ সালে বণিক বার্তায় এম,ডি মুসা লিখেছেন-

দেশে অপুষ্টিজনিত কৃশকায় শিশুর হার ২০১৭ সালে ছিল ৮ দশমিক ৪ শতাংশ। ২০১৯ সালে তা বেড়ে ৯ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। একইভাবে খর্বকায় শিশুর হার ওই বছর ছিল ২৮ শতাংশ। উচ্চতা অনুযায়ী তীব্রতম অপুষ্টিতে ভোগা শিশুর হার ২ শতাংশ।

বাংলাদেশে এখনো ২ কোটি ১০ লাখ (১৩ শতাংশ) মানুষ পুষ্টিকর খাবার খেতে পায় না। এ হিসাবে প্রতি আটজনের একজন পুষ্টির অভাবে ভুগছে। খাবার যে নেই একেবারে তাও বলা যাবে না। মূলত অসচেতনতার কারণে অসংখ্য মানুষ খাবার খেয়েও প্রয়োজনীয় পুষ্টি পায় না। পুষ্টিকর খাবার খেতে না পেয়ে এখনো ৩৩ শতাংশ শিশুর শারীরিক বিকাশ ঠিকমতো হচ্ছে না। ফলে উচ্চতার তুলনায় কম ওজন এবং ওজনের তুলনায় উচ্চতা কাঙ্ক্ষিত পর্যায়ে বৃদ্ধি পাচ্ছে না।

বাংলাদেশের শিশুদের পুষ্টি পরিস্থিতির এমন তথ্য বাংলাদেশ সরকার ও বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) যৌথ সমীক্ষায় বলা হয়েছে। ১৯৯৭ সালে যেখানে দেশে ৬০ শতাংশ শিশু খর্বাকৃতির ছিল, ২০১৮ সালে তা কমে ৩১ শতাংশে নেমে এসেছে। তবে খর্বাকৃতির শিশুর সংখ্যা এখনো বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশে অনেক বেশি।


======================
আওয়ামী প্রতিশ্রুতি ০৬ঃ
২০২১ সালের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর জন্যে প্রতিদিন নূন্যতম ২১২২ কিলো ক্যালোরির উর্ধে খাদ্য নিশ্চিত করা হবে।
======================


======================
আওয়ামী প্রতিশ্রুতি ০৭ঃ
২০২১ সালের মাঝে সকল রকম সংক্রামক ব্যাধি সম্পূর্ণ নির্মুল করা হবে।
======================
এই লক্ষ্য এখনো পূর্ণ হয়নি।

======================
আওয়ামী প্রতিশ্রুতি ০৮ঃ
২০২১ সালের মধ্যে গড় আয়ুষ্কাল ৭০-এর কোঠায় উন্নীত করা হবে।
======================
এই ক্ষেত্রে আওয়ামী সরকার পুরোপুরি সফল।



======================
আওয়ামী প্রতিশ্রুতি ০৯ঃ
২০২১ সালে শিশু মৃত্যু হার বর্তমান হাজারে ৫৪ থেকে কমিয়ে ১৫ করা হবে।
======================
২০২২ সালে প্রতি হাজারে ২৩.৫৫-জন শিশু আমাদের দেশে মৃত্যুবরণ করে। ২০২১ সালে তা ১৭.৭১।
[সূত্রঃ প্রথম আলো, ২৪ জুন ২০২৩]



======================
আওয়ামী প্রতিশ্রুতি ১০ঃ
২০২১ সালে মাতৃ মৃত্যু হার ৩.৮ থেকে কমে হবে ১.৫ শতাংশে
======================
এক্ষেত্রে আওয়ামী সরকার লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছাতে পেরেছে।


======================
আওয়ামী প্রতিশ্রুতি ১১ঃ
২০২১ সালে প্রজনন নিয়ন্ত্রণ ব্যবহারের হার ৮০ শতাংশে উন্নীত করা হবে।
======================
এই লক্ষমাত্রা এখনো পূরণ হয়নি। ২০২১ সালে এটা ছিলো প্রায় ৫৫%



এই হল আওয়মী সরকারের অবস্থা। পরবর্তী পর্বে লিখবো, বি,এন,পি'র ইশতেহারের একটি বিশ্লেষণ।












সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২৩ ভোর ৬:০৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমুদ

লিখেছেন সাইফুলসাইফসাই, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৯

আমুদ
সাইফুল ইসলাম সাঈফ

সে এক রাজ্যে রাজার রাজকন্যা
তাঁর রূপ, লাবণ্য, গড়নে মুগ্ধ!
সে বিকশিত গুণবতী
তাকে দেখে জাগে মনে প্রীতি!

তাঁর খুব রাগ কিন্তু মায়াবতী
তাকে দেখলে উদ্ভূত হয় প্রেম রাতারাতি।
সে উড়ে নীল আকাশে
আমি কাতর... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ ভোর ৫:৫৫

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।
ইউনূস ক্ষমতা দখল ছিল লুটের উদ্দেশ্যে। কেন শিশুদের টিকা দেয়া হয় নাই? তাদের দায়িত্ব ছিল টিকা পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যব্যবস্থাকে... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×