somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির হাল - ২ঃ বিএনপি'র ২০০১ সালের ইশতেহার

২৫ শে জুন, ২০২৩ রাত ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে যা কিছু করার কথা বলে, দিন শেষে কি তারা কি তা করে দেখাতে পেরেছে? করতে পারলে তো দেশের জন্যেই মঙ্গল। কিন্তু, করতে না পেরে থাকলে সেই না পারার পিছনে কারণ কি? কারণটা হয়তো তাদের অযোগ্যতা, ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অবহেলাও কারণ হতে পারে। সে যা-ই হোক না কেন, আসুন একটু ফিরে দেখা যাক, বিএনপি নেতৃবৃন্দের দেওয়া ২০০১ সালের ইশতেহার কতটা বাস্তবায়িত হয়েছিলো-

=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ০১ঃ সংসদের আসন সংখ্যা বাড়িয়ে ৫০০ করা হবে এবং সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়ানো হবে।
=========================================================================

মেয়াদ শেষে আসল অবস্থাঃ সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৩০টি থেকে বাড়িয়ে ৪৫টি করা হয়। কিন্তু, সংসদের আসন ৫০০ করা হয়নি।

=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ০২ঃ প্রবাসী, মুক্তিযুদ্ধ বিষয়ক ও তৈরি পোশাক শিল্প বিষয়ক পৃথক মন্ত্রণালয় গঠন করা হবে।
=========================================================================

মেয়াদ শেষে আসল অবস্থাঃ এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।

=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ০৩ঃ স্বাধীন দুর্নীতি দমন কমিশন কমিশন প্রতিষ্ঠা করা হবে।
=========================================================================

মেয়াদ শেষে আসল অবস্থাঃ স্বাধীন দুর্নীতি দমন কমিশন কমিশন গঠন করা হয়েছিলো।

=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ০৪ঃ প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিদের সম্পদের হিসাব নেওয়া হবে।
=========================================================================

মেয়াদ শেষে আসল অবস্থাঃ এই প্রতিশ্রুতি বাস্তবায়িত করা হয় নাই।

=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ০৫ঃ বিচার বিভাগ পৃথকীকরণ করা হবে।
=========================================================================

মেয়াদ শেষে আসল অবস্থাঃ বিচার বিভাগ পৃথকীকরণ করা হয় নাই।

=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ০৬ঃ রাষ্ট্রায়ত্ত রেডিও টিভিকে স্বায়ত্বশাসন দেওয়া হবে।
=========================================================================

মেয়াদ শেষে আসল অবস্থাঃ রাষ্ট্রায়ত্ত রেডিও টিভিকে স্বায়ত্বশাসন দেওয়া হয় নাই।

=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ০৭ঃ স্থায়ী পে-কমিশন করা হবে।
=========================================================================

মেয়াদ শেষে আসল অবস্থাঃ এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।

=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ০৮ঃ ভারতের সাথে গঙ্গার পানি চুক্তি পরিবর্তন করা হবে।
=========================================================================

মেয়াদ শেষে আসল অবস্থাঃ এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় নাই।

=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ০৯ঃ পার্বত্য শান্তি চুক্তির নতুন সমাধান করা হবে।
=========================================================================

মেয়াদ শেষে আসল অবস্থাঃ এই চুক্তির নতুন কোন সমাধান বিএনপি সরকার করতে পারেনি।

=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ১০ঃ জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও গ্রাম সরকার গঠন করা হবে।
=========================================================================

মেয়াদ শেষে আসল অবস্থাঃ এই প্রতিশ্রুতির সঠিক বাস্তবায়ন হয়েছিলো।

=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ১১ঃ ইন্টারনেট ভিলেজ করা হবে।
=========================================================================

মেয়াদ শেষে আসল অবস্থাঃ এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় নাই।

=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ১২ঃ জনগণের সবার জন্য বিদ্যুৎ থাকবে।
=========================================================================

মেয়াদ শেষে আসল অবস্থাঃ দেশের সবার ঘরে বিদ্যুৎ আসেনি।

=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ১৩ঃ সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণ করা হবে।
=========================================================================

মেয়াদ শেষে আসল অবস্থাঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণ করা হয় নাই।

এছাড়াও ইশতেহারে বর্ণিত আরো কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে নাই তৎকালীন বিএনপি সরকার। অনেকে বলেন বিএনপির সরকার তাদের ইশতেহারের ৮০%-ই বাস্তবায়ন করে নাই।

বাংলাদেশের প্রতিটি সরকারেরই ইশতেহারে দেওয়া অনেক প্রতিশ্রুতিই বাস্তবায়িত হয়নি, তবে, তাই বলে কেউ যদি বলে যে সব প্রতিশ্রুতিই বাস্তবায়িত হয়নি, তা ভুল। নিজের সরকারের গুণগান নিজেরা করবেন, আমি শুধু ভুলগুলো তুলে ধরলাম।

তথ্যসূত্রঃ বিবিসি, যুগান্তর, সুজন ও ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২৩ রাত ২:৫৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা দিবসে, বাবা কে

লিখেছেন কিরকুট, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:২৯

বাবা,

আমি যখন তোমাকে এই চিঠিটা লিখছি,তখন থেকে ঠিক ছয় হাজার ছয়’শ বাইশ দিন আগে তুমি আমাকে একা করে চলে গেছো। সংখ্যাগুলি লিখতে যত সহজ, তার ভেতরে জমে থাকা শূন্যতাটা... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০

প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

একটি কিশোরীর অসমাপ্ত গল্প, নাকি আমাদের সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি?

লিখেছেন জুয়েল তাজিম, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৮

দৃশ্যটা যেন কোনো সাউথ ইন্ডিয়ান ক্রাইম থ্রিলারের শুরু। চারদিকে গুড়িগুড়ি বৃষ্টি। নির্জন জঙ্গলের ভেতর একটি গাছের সঙ্গে ঝুলছে এক কিশোরীর অর্ধগলিত লাশ। কোমর থেকে বিচ্ছিন্ন নিচের অংশ মাটিতে পড়ে আছে,... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭

বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

×