somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

একজন বেকার থেকে সফল মানুষে পরিণত হলাম কিভাবে তা আমি আজও জানি না

০১ লা জুলাই, ২০২৩ ভোর ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার জীবনটা বড় দুঃখের ছিলো এক সময়ে। মানুষ আমাকে বিশ্বাস করতো না। চরমপন্থী একটি রাজনৈতিক দলে যোগ দেওয়ায় পরিবারের অনেকে ঘৃণা করতো। আমি প্রায় ৬-৭ বছর বেকার ছিলাম। এক সময়ে পরিবার থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে অবস্থা একদম টাইট হয়ে গেলো! এক রাতে এমন হলো যে, আমাকে শুধুই আলু খেয়ে থাকতে হয়েছিলো।

দুঃসহ জীবন সইতে না পেরে আমার আম্মার ফুফুতো ভাই, যিনি তখন আই,বি,এ-এর ডিরেক্টর ছিলেন, তাঁকে বললাম একটা চাকরীতে রেফার করে দিতে। তিনি তৎকালীন সিটিসেলে আমাকে ইন্টার্ভিউ ফেইস করার সুযোগ করে দিয়ে বললেন- "নিজেকে প্রমাণ কর।" আমার তিনটা ইন্টার্ভিউ হলো। একটার পর একটা ইন্টার্ভিউ পার হয়ে গেলাম। শেষ ইন্টার্ভিউতে খুব ভালো হলো। তারপরও বাদ পড়ে গেলাম। মামা জানালেন যে, ওরা আমার নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলে থাকার কথা জেনে গিয়েছিলো। তাই, ভয় পেয়ে বাদ দিয়ে দিয়েছে। এভাবে একটার পর একটা চাকরীতে তিনি রেফার করে দেন, আর, ২/৩টা ইন্টার্ভিউ ফেইস করার পরে আমি ফেইল।

তখন ২০১০ সাল, আমি বুঝলাম আমার দেশ ছাড়ার সময় হয়েছে। ছোট খালুর কাছ থেকে টাকা ধার করে যুক্তরাজ্যে চলে গেলাম মাস্টার্স করতে। মাস্টার্স শেষ করে সেখানে চাকরী করতে করতে বিয়ে করলাম। কিন্তু, দূর্ভাগ্য পিছু ছাড়লো না। যেদিন আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে চলে গেলো, চূড়ান্ত ভাবে মানসিক দিক দিয়ে ভেঙ্গে পড়লাম। ২০১৪ সালে দেশে ফিরে আসার কয়েক দিনের মাঝেই আমার পরিবার আমার অবস্থা বুঝে ফেলে মানসিক হাসপাতালে ভর্তি করে দিলো। ২০১৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ৩ বার আমাকে সেই হাসপাতালে যেতে হয়ে।

এর মাঝে ২০১৮ সালের ডিসেম্বর মাসে আমি চাঁদপুরের এক পীর সাহেবের ঢাকার মাহফিলে যোগদান করি। আমি তখন বুঝতে পারি নাই ঐ মাহফিল আমার জীবনে কতটা প্রভাব ফেলতে যাচ্ছে! মাহফিল শেষে সবাই যখন একে একে হাত তুলে পীর সাহেবের ফান্ডে টাকা-পয়সা দানের ওয়াদা করছেন, আমি ঝোঁকের বশে প্রায় ৫ লক্ষ টা দানের নিয়্যত করে ফেলি।

নিয়্যত তো করে ফেললাম! এখন টাকা দিবো কিভাবে! আমি আমার জীবনে খুব কমই ওয়াদা ভেঙ্গেছি। পকেটে তখন মাত্র কয়েকশো টাকা ছিলো। শুধু বাসের ভাড়া রেখে বাকিটা দিয়ে দিলাম।



এরপর থেকে মাথায় ঘুরছিলো, কিভাবে সেই ওয়াদাকৃত টাকা আয় করা যায়। এর ২ মাসের মাঝে আমার একটা বিয়ের প্রস্তাব আসে। শেষ পর্যন্ত বিয়েটা করেই ফেলি পহেলা ২০১৯ সালের পহেলা বৈশাখের দিনে। আমার ভাইদের টাকায় বিয়েটা হয়। তারও কয়েক মাস পরে, আমার জীবনে প্রথম ব্যবসার কন্ট্রাক্ট পেলাম। কন্ট্রাক্টটি ছিলো যুক্তরাজ্যের একটি আই,টি কোম্পানি থেকে।

সেই কোম্পানির সূত্র থেকেই আমি গত কয়েক বছরে অনেক টাকা আয় করেছি। সেই টাকা দিয়েই আজ আমি দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি। নিজের পরিবারের জন্যে অণ্য জুটানোর পাশে পাশে চাওয়া-পাওয়ার হিসাব মিলাতে কষ্ট হয় না।

আজ আমি একজন সুখী মানুষ। আমার বাড়ী-গাড়ি-পরিবার সবি আছে! বিশ্বাস করুন, এই ভাগ্য পরিবর্তনে আমার নিজের কোন হাত নেই। কিভাবে যেন কোন এক আলাদীনের জাদুর চেরাগের স্পর্শে আমার ভাগ্যে এই পরিবর্তন ঘটেছে!

সবাইকে ঈদ/ইদ মোবারক।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২৩ ভোর ৫:২৭
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

রুপান্তর

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০৭


কাজী সালাউদ্দিন সাহেবের আসলেই রাজকপাল , এই কথা বললে বিন্দুমাত্র বাড়িয়ে বলা হয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মসনদে টানা ষোলো বছর বসে থাকার এক বিরল কীর্তি তিনি গড়েছেন, যা... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

×