somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

ধর্ষণের ইতিহাস এবং বিশ্বের বিভিন্ন দেশে এই অপকর্মের শাস্তি

০২ রা জুলাই, ২০২৪ রাত ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোজকার মত সখীদের নিয়ে ফুল কুড়াতে বেড়িয়েছিলেন ইঊরোপা। সেদিন আর রক্ষে হলো না। সাদা ষাঁড় বেশি দেবতা জিউস তাকে তুলে নিলেন নিজ কাঁধে। পালিয়ে গেলেন ক্রিট নামক এক দ্বীপে। পথিমধ্যে অথবা সেই দ্বীপে করা হলো ইউরোপার সম্ভ্রমহানি।


শুধু পৃথিবী'র সুন্দরী নারীরা গ্রীক দেবতাদের দ্বারা নির্যাতিত হোননি, সুন্দর নরেরাও রক্ষা পাননি। কিশোর গেনিমিডের কথাই ধরুন না। গ্রীক রুপকথায় কথিত আছে, মানব ইতিহাসের সবচেয়ে সুন্দর ছিলো এই ছেলেটি। এই গেনিমিডকেই বাজ পাখী বেশে ছোঁ মেরে নিজ রাজ্যে নিয়ে গিয়েছিলেন দেবতা জিউস, করেছিলেন অবাধ যৌনাচার, অন্য অর্থে ধর্ষণ!



রোমান মিথোলোজিতেও ধর্ষণের ঘটনা খুজে পাওয়া যায়। রোমের প্রতিষ্ঠাতা রমিউলাস ও তার সঙ্গীদের যখন ঘর-সংসার করার ইচ্ছে জেগেছিলো, তখন তারা পাশের গোত্র সেবাইনদের কাছে প্রস্তাব পাঠালো তাদের মেয়েদের বিয়ে করার। সেবাইনরা এতে রাজি না হওয়ায় রমিউলাস এক অভিনব বুদ্ধি বের করলো। একদিন ঘটা করে এক অনুষ্ঠানের আয়োজন করে সেবাইনদের মেয়ে-ছেলে সবাইকে দাওয়াত করে তারা। সেবাইনরা তাতে যোগদান করলে, ধূর্ত রমিউলাসের ইঙ্গিতে মওকা বুঝে তার সঙ্গীরা অতিথী মেয়েদের উপর ঝাপিয়ে পড়ে। খুন করে ছেলেদের।



প্রাচীন এই ঘটনাগুলোকে অনুসরণ করেই কি না কে জানে শুধু বাংলাদেশে নয়, প্রতিবেশী দেশ ভারতেও ধর্ষণ দিন দিন বেড়ে চলেছে। ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এই ছয় বছরে ভারতে শিশু নির্যাতনের ঘটনা ৪০০ শতাংশ বেড়েছে বলে খবরে প্রকাশ পেয়েছে। পশ্চিমা কোন কোন দেশের অবস্থা আরো ভয়াবহ। ২০১৪ সালে European Union Agency for Fundamental Rights-এর একটি জরিপে দেখা গেছে, ফিনল্যান্ড ৪৭% নারী জীবনের কোন না কোন সময় শারীরিক ও যৌন নির্যাতনের স্বীকার হয়েছেন। ডেনমার্কের অবস্থা খুবই ভয়াবহ। সে দেশের নারীদের ৫২ ভাগই এরকম অত্যাচারের সম্মুখীন হয়েছেন বলে স্বীকার করেছেন। দ্যা হাফিংটন পোস্টের একটি রিপোর্ট থেকে জানা গেছে, কানাডাতে প্রতি বছর ৪,৬০,০০০ নারী যৌন নির্যাতনের স্বীকার হোন।



অস্ট্রেলিয়ার অবস্থাও ভায়াবহ। যেখানে পুরো বিশ্বে প্রতি ১৪ জনের মাঝে একজন নারী ধর্ষণের স্বীকার হয়ে থাকেন, সেখানে অস্ট্রেলিয়াতে ২০১৪ সালে প্রতি ৬ জন মহিলার মাঝে ১ জন এমন নির্যাতনের সম্মুখীন হয়েছেন। নিউজিল্যান্ডের নারীরাও ভালো অবস্থায় নেই। সেখানেও এরকম ভয়াবহ অপরাধ ঘটে সারা বিশ্বের গড়ের চেয়ে বেশি।




আফ্রিকা মহাদেশও এমন অনাচারের ক্ষেত্রে পিছিয়ে নেই। এই মহাদেশে যৌন নির্যাতনের ঘটনা ঘটে, তার মাঝে সবার চেয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালের একটি গবেষণায় দেখা গেছে, প্রতি ১ লক্ষের মাঝে ১৩২.৪ জনই এরকম নির্যাতনের স্বীকার হোন সেই দেশে।





সারা বিশ্বেই যখন এরকম ভয়াবহ অবস্থা, তখন জেনে নেওয়া যাক, কোন দেশে কি ধরণের শাস্তির সম্মুখীন হচ্ছে ধর্ষকরা।

ভারতঃ ২০১৩ সালের এপ্রিল মাসে ভারতে ধর্ষণবিরোধী একটি বিল পাশ হয় যাতে অপরাধীকে তিন ধরনের শাস্তির বিধান রাখা হয়। সেগুলো হচ্ছে- ১৪ বছরের জেল, যাবজ্জীবন কারাদন্ড এবং কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ড।




ফ্রান্সঃ পশ্চিমা এদেশে যৌন নির্যাতনের শাস্তি ১৫-৩০ বছর পর্যন্ত।




চীনঃ এদেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড ও খোজা করে দেওয়া।




সৌদি আরবঃ একদিনের মাঝে কতল করা হয় এমন অপরাধীদের।




উত্তর কোরিয়াঃ ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ধর্ষণের শাস্তি হিসেবে।




আফঘানিস্তানঃ অভিযোগের ৪ দিনের মাঝে হয় মাথায় গুলি করে অথবা ফাঁসিতে ঝুলিয়ে ধর্ষকের মৃত্যুদণ্ড দেওয়া হয়।




আমেরিকাঃ এই দেশে ধর্ষকদের শাস্তি হিসেবে যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদে কারদন্ডে দন্ডিত করা হয়।




রাশিয়াঃ ক্যাথলিক খ্রিস্টান অধ্যুষিত এদেশে ধর্ষকদের শাস্তি অপরাধের মাত্রা বুঝে ৩ - ২০ বছর পর্যন্ত।


কিছু আশার আলোঃ

পৃথিবীর আর সকল দেশ থেকে যে ভূমিটি একদমই আলাদা সেটি হচ্ছে Liechtenstein। ২০২০ সাল পর্যন্ত সাড়ে ৩৭ হাজার জনসংখ্যা বিশিষ্ট এদেশে একটিও ধর্ষণ হয়নি!


ছবি: Liechtenstein-এর রাজপুত্র

আর, মিশরে প্রতি ১০ লক্ষে ১-জন ধর্ষনের স্বীকার হোন। আজারবাইজান ও আর্মেনিয়াতে প্রতি লক্ষে ধর্ষণের স্বীকার হোন মাত্র ০.২ এবং ০.৪ জন!

কি এমন আইন আছে শেষোক্ত এ চার দেশে! নাকি, বলবো এদেশগুলোর মানুষগুলো অন্য ধাতুতে গড়া! সে যে ধাতুতেই গড়া হোন না কেন, এইসব দেশের নারীরা বাংলাদেশের চেয়ে ভালো আছেন তা আর বলতে হয় না।


একটি প্রতিবাদঃ

দেশে দেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছেন। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আমাদের দেশেরই কিছু নাগরিক একত্রিত হয়ে ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এই পিটিশনে সাইন করেছেন- Death Sentence as a punishment to a rapist in Bangladesh

এই পিটিশনে স্বাক্ষরকারীদের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে।

তথ্যসূত্রঃ

১) হাফিংটন পোস্টঃ Click This Link
২) নিউজ ডট কমঃ Click This Link
৩) ওয়ান্ডার লিস্টঃ Click This Link
৪) ন্যাশন মাস্টারঃ Click This Link
৫) রেডিওঞ্জঃ Click This Link
৬) স্কুপ হুপঃ Click This Link
৭) হাইপ ফিডঃ Click This Link
৮) ছবিসূত্রঃ হাফিংটন পোস্ট, উইকিপিডিয়া, ওয়ান্ডারলিস্ট ডট কম, এসরা মিডিয়া, থাই নিউজ ২৪ এইচ ডট কম, ডেথ পেনাল্টি নিউজ
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০২৪ রাত ৩:০৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×