somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

কোকা-কোলার লোগো উল্টো করে লিখলে আরবিতে ‘মুহাম্মদ নাই মক্কা নাই’ অর্থ হয় দাবিটি গুজব

০৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ফিলিস্তিন ইস্যুতে বেভারেজ পণ্য কোকা-কোলা বয়কটের ক্যাম্পেইন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র। এরই প্রেক্ষিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, যাতে দাবি করা হচ্ছে, কোকা-কোলার ইংরেজি লোগোটি উল্টিয়ে লিখলে আরবিতে তার অর্থ দাঁড়ায় ‘মুহাম্মাদ নাই, মক্কা নাই’।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কোকা-কোলার ইংরেজি লোগোকে উল্টো ঘুরিয়ে পড়লে এটি আরবি ভাষায় “মুহাম্মদ নাই, মক্কা নাই” বোঝায় দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয় বরং, অন্তত দুই যুগের বেশি সময় ধরে কোকা-কোলার নামে এই মিথটি প্রচলিত; যা সম্পূর্ণ মিথ্যা বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

অনুসন্ধানের শুরুতে রিউমর স্ক্যানার কোকা-কোলার ইংরেজি লোগোটি পর্যবেক্ষণ করে দেখেছে, লোগোটি মিরর বা উল্টো করলে কোকো-কোলার লোগোর ‘C’ আরবি ‘لا’ এর মতো দেখতে হয়না। আরবি ‘لا’ এর অর্থ ‘না’। ‘لا’ লিখতে আরবি ‘লাম’ এর সাথে ‘আলিফ’ যুক্ত করতে হয়।

একই পর্যবেক্ষণ উঠে এসেছে ‘হাম সাব এক হে’ নামের একটি ইউটিউব চ্যানেলের ভিডিওতেও। ২০১১ সালের ০৮ এপ্রিল শিরোনামের ভিডিওটিতে দেখা যায় কোকো-কোলার লোগো উল্টো করলে আলেচিত দাবি অর্থাৎ ‘লা মুহাম্মদ’ ‘লা মক্কা’ (বাংলায়, ‘মুহাম্মাদ নাই, মক্কা নাই’) লেখা ফুটে উঠেনা।



তবে লোগোর শব্দাবলি কিছুটা পরিবর্তন করে “কোকা-কোটা” করার পর ‘লা মুহাম্মদ’ ‘লা মক্কা’ অর্থ দাঁড়ায়।



অর্থাৎ, কোকা-কোলার মূল লোগোকে উল্টে দিলে আরবিতে ‘লা মুহাম্মাদ’ ‘লা মক্কা’ হয়না।

এছাড়াও, আলোচিত দাবিটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন সম্মানীয় মুসলিম ধর্মীয় পণ্ডিতদের সামনে উপস্থাপন করা হয়েছিল এবং তারা বিস্তারিত গবেষণা করে এই গুজবের সম্পূর্ণ খণ্ডন করেছেন দাবি করে কোকা-কোলা কর্তৃপক্ষ জানায়, ‘১৯৯০-এর দশকের শেষের দিকে সৌদি আরবে ইসলাম বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ কমিটি কোকা-কোলার লোগোর বিরুদ্ধে গুজব পর্যালোচনা করার জন্য গঠিত হয়েছিল। কমিটি নিশ্চিত করে যে এই মিথ্যা অভিযোগের কোনো ভিত্তি নেই এবং কোকা-কোলার ট্রেডমার্ক ইসলামের জন্য কোনো কুৎসা নির্দেশ করে না।’

একই ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে, ২০০০ সালের মে মাসে মুসলিম বিশ্বের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান আল-আজহারের গ্র্যান্ড মুফতি শেখ নাসের ফারিদ ওয়াসেল বলেছেন, “ট্রেডমার্কটি সরাসরি বা পরোক্ষভাবে ইসলাম বা মুসলমানদের ক্ষতি করে না।”

তথ্যসূত্রঃ rumorscanner ডট কম





সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫
১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×