somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

মানুষগুলো কেমন যেন হয়ে যাচ্ছে!

১৬ ই মে, ২০২৫ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ঢাকার লালমাটিয়া এ ব্লক এলাকায় বড় হয়েছি। একদিন মায়ের সাথে স্কুলে হেঁটে যাচ্ছি। আমি তখন ক্লাস ওয়ান কি টুতে পড়ি। হঠাৎ ছিনতাইকারী আমাদের পথ রোধ করে দাঁড়ালো। উদ্দেশ্য আমার মায়ের ব্যাগটি ছিনিয়ে নেওয়া। আমার মাও দারুণ সাহসী মহিলা। চিৎকার দিয়ে উঠলেন - "এই কলোনির ছেলেরা, তোমরা কোথায়!" মায়ের চিৎকার শুনে সাথে সাথে আমাদের সরকারি কলোনির তরুণ ছেলেদের দল ছুটে এসে ছিনতাইকারীদের ধাওয়া দিলো! দুইজন প্রায় ১ কিমি দৌড়ে ছিনতাইকারী দুজনকে ধরে আনলেন! এরপরে, আম্মুর পায়ে ধরে মাফ চাওয়ার পালা তাদের!

এমনই ছিলেন আমাদের এলাকার ডানপিটে মানুষগুলো। নিজেদের এলাকায় কোন অপরাধ হতে দিতে চাইতেন না। কোন কিছু হলে মূহুর্তে একজোট হয়ে সমাধান করতেন। আমি ভাইয়া - আপুদের অন্যায়ের বিরুদ্ধে এরকম জোট পাকানো থেকে অনেক কিছু শিখেছি যা পরে জীবনে বহুবার এপ্লাই করেছি।

মনে আছে, এলাকার কোন এক বড় ভাই ভুল করে এক মুরুব্বীর সামনে সিগারেটে টান দিয়ে ফেলেছিলেন। এতে এলাকায় কি যে ছি ছি রব উঠলো! ভাইয়াটা লজ্জায় শেষ! ঐ মুরুব্বীর কাছে ক্ষমা পর্যন্ত চাইতে হয়েছিলো।

আর এখন? সম্মান দেখানো তো ডুরে থাক, লজ্জা-শরম পর্যন্ত উঠে গিয়েছে! আর, মানবিকতা দেখানো? ঐদিনের একটা ঘটনা বলি।



আমি ধানমণ্ডি ২৭ দিয়ে হেঁটে যাচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে। এর মাঝেই হাঁটছি। হঠাৎ দেখি এক রিকশাওয়ালা মাটিতে পড়ে রয়েছেন। সেদিকে কারো হুঁশ নেই। পাশ দিয়ে মানুষ দেদারসে হেঁটে যাচ্ছে। আমি রিকশাওয়ালার কাছে গিয়ে উবু হয়ে জিজ্ঞাসা করলাম -

"কি হইছে, ভাই? উঠেন! উঠে বসতে পারবেন?"

মানুষটা কোনক্রমে উঠে বসলেন। আমি তার চোখের দিকে চাইলাম। তাতে কি যে এক অসহায় চাহনী! আমি কঠোর স্বরে বললাম -
"ভাই, যে শহরে রিক্সা চালাচ্ছেন, এখানে কেউ আপনাকে ফুঁটা পয়সাও দাম দিবে না। আপনাকে নিজের পায়ে নিজে উঠে দাঁড়াতেই হবে!"

মানুষটা ফেলফেল করে আমার দিকে চেয়ে রইলো! আমি তাঁকে সেই অবস্থায় রেখেই সামনে হাঁটা দিলাম। আমার চোখের পানি কাউকে দেখাতে চাই না। কাউকে না!

সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০২৫ রাত ১০:২৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×