somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

তাহের সাহেবের জীবনে একটি অলৌকিক ঘটনা (সত্য কাহিনী)

০৬ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আশুরার দিনের ঘটনা। তাহের সাহেবের পকেট খালি। মাত্র এই মাস থেকেই তাঁর চাকরী চলে গিয়েছে। সকালে ঘুম ভাঙ্গলো বেডরুমের ফ্যান বন্ধ হয়ে যাওয়ার পরে। গরমে হাঁসফাঁস করতে করতে হৃদরোগী তাহেরের ঘুম ভেঙ্গে যাওয়ার পরে তিনি বুঝতে পারলেন, কার্ডের ক্রেডিট ফুরিয়ে যাওয়ার ফলে ইলেকট্রিসিটি চলে গিয়েছে।

গরমে খুব তেষ্টা পেয়েছিলো। পানি খেতে গিয়ে হঠাৎ মন পড়লো, কাল রাতে থেকে ফিল্টার পানি লাইনের নল নষ্ট হয়ে যাওয়ায় তা থেকে বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে না। কি আর করা! একটা ডেকচিতে কলের পানি নিয়ে চুলা জ্বালতে গেলেন। গিয়ে দেখেন গ্যাস নেই!

এখন কি করবেন তাহের সাহেব? পকেটে হাত দিয়ে দেখেন, সেখানে মাত্র ১০ টাকা।

তাহের সাহেব কয়েক ঘণ্টা অপেক্ষা করলেন। এখনো গ্যাস আসার নাম নেই! ওদিকে খুবই তেষ্টা পেয়েছে, ক্ষিধেটাও মাথা চাড়া দিয়ে উঠেছে। বউ আর বাচ্চাগুলোর অসহায় মুখগুলোর দিকে তাকিয়ে বুকটা ফেটে যেতে চাচ্ছে। কারো কাছ থেকে যে কিছু টাকা হাওলা করে নিয়ে আসবেন, সেই অবস্থায়ও নেই! বসে রইলেন তাহের সাহেব।

হঠাৎ, ফোনের ম্যাসেজ টোনটা বেজে উঠলো। বিকাশ থেকে একটা ম্যসাজ এসেছে- তাঁর একাউন্টে বন্ধু ৪০০০ টাকা পাঠিয়েছেন! আনন্দে তাঁর কেঁদে ফেলার অবস্থা।

এই টাকা দিয়ে তিনি ১০০০ টাকার ইলেক্ট্রিসিটি ভরলেন, আর, ২০০০ টাকা দিয়ে পানির ফিল্টারের লাইন। বাকি টাকা দিয়ে খাবার খরচ! এভাবেই, দিন চলছে তাহের সাহেবের!
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৩৮
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×