somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

কানাডায় বাংলাদেশী এসাইলাম সিকারদের মিথ্যা মামলা - বাংলাদেশ সরকারকে ব্যাবস্থা নিতে হবে

০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার নিজের একটি অভিজ্ঞতা দিয়ে ঘটনা শুরু করছি। কয়েক মাস আগে, আমি বিদেশে আরেকটি মাস্টার্স করার জন্যে ইউনিভার্সিটি এজেন্ট খোজা শুরু করেছি। হঠাৎ একদিন দেখি, একজন এজেন্ট আমার কাছে ম্যাসেজ পাঠিয়েছেন - 'কানাডা ভিজিট ভিসা ১২ লক্ষ টাকা'।

আমি একটু অবাক হলাম, ভিজিট ভিসার জন্যে টাকা লাগবে কেন! একটু সন্ধিহান হয়ে কল করলাম, ব্যাপারটা কি জানার জন্যে। হোয়াটসএপে কল করার পরে জানতে পারলাম, কানাডায় আমাকে তার 'পার' করে দিবেন, এজন্যেই, এই টাকা লাগবে। আমি বললাম - আমাকে পার করে দেওয়া পরে কি হবে? পরে তো ফেরত আসতেই হবে!

তখন জানলাম, আসল ঘটনা! তিনি বললেন যে, আমাকে পার হয়েই এসাইলামের জন্যে মামলা করতে হবে। তাদের কানাডিয়ান আইনজীবী আছেন। তাকে দিয়ে মামলা করলেই কানাডায় থাকায় অনুমতি পাওয়া যাবে।

আর, এভাবেই, গত কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে দলে দলে বাংলাদেশিরা কানাডা যাচ্ছেন। গিয়ে মিথ্যা মামলা করছেন। অনেকে সাময়িক রেসিডেন্সি পেয়ে যাচ্ছেন। ব্যাপার সেটা না।

বাংলাদেশে তাদের জীবন হুমকির সম্মুখীন, কিংবা তারা আমাদের দেশে নির্যাতিত, এটা কোর্টে প্রমাণ করতে পারলেই শুধু সেখানে থাকার অনুমতি পাওয়া যায়। আসলেই কি বাংলাদেশে সেরকম অবস্থা চলছে? এটা তো দেশের জন্যে খুব লজ্জাজনক! এছাড়াও, কয়েক বছর পরে, মামলা যদি মিথ্যা প্রমাণিত হয়, এই হাজার হাজার বাংলাদেশিদের কানাডা সরকার ফেরত পাঠিয়ে দিতে পারে। তখন, দেশের ভাবমূর্তি হুমকির সম্মুখীন হরে।

সেজন্যে, এখনই সরকারকে এই সম্পর্কে ব্যবস্থা নিতে হবে, ম্যান অনৈতিক কাণ্ড বন্ধ করার জন্যে।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:০৪
৫টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কথা বলার ইসলামী রীতি

লিখেছেন আবু সিদ, ১৭ ই মে, ২০২৬ সকাল ১১:৩৩

১. কথার গুরুত্ব ও প্রভাব

কথা নিরপেক্ষ নয়। প্রতিটি শব্দ মানুষের মনে আবেগ ও চিন্তার জন্ম দেয়। ভালো কথা মানুষকে অনুপ্রাণিত করে, সাহস যোগায় এবং মানসিক প্রশান্তি দেয়। অন্যদিকে খারাপ... ...বাকিটুকু পড়ুন

কারিনা কায়সারের মৃত্যু, সোশাল মিডিয়া ও কিছু কথা

লিখেছেন অর্ক, ১৭ ই মে, ২০২৬ দুপুর ১:০৬



কারিনা কায়সারের মৃত্যু দুঃখজনক। কষ্ট পেয়েছি। তার দাদি দাবার জীবন্ত কিংবদন্তি রানি হামিদ সকলের পরিচিত। বহুবার টুর্নামেন্ট খেলতে দেখেছি। অমায়িক মানুষ। কারিনার বাবা কায়সার হামিদও স্বনামধন্য ফুটবলার। মোহামেডান ও... ...বাকিটুকু পড়ুন

এক টুকরা স্মৃতি!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ১৭ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৪

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ড। রাত ১১ টা। ইভিনিং এ ১২ বছর বয়সের মেয়ে ভর্তি হয়েছে। ইন্টেস্টিনাল টিবি’র কেস। বাচ্চাটা থেকে থেকেই চিৎকার করছে, আংকেল আমার ব্যাথাটা কমিয়ে দেন।... ...বাকিটুকু পড়ুন

হাতছানি

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ১৭ ই মে, ২০২৬ রাত ১০:২২

বাঁশবনের উপরে গোধুলীর আকাশে
কি'যে অপরুপ লাগে একফালি চাঁদ,
কাশবনের দুধারে মৃদুমন্দ বাতাসে
ঢেউ খেলে যায় সেথা জোৎস্নার ফাঁদ-
আহা..., কী অপরুপ সেই 'বাঁশফালি চাঁদ' ।

পাখিদের নীড়ে ফেরা কল-কাকলীতে
শিউলী-কামিনী যেথা ছড়ায় সুবাস,
আজানের... ...বাকিটুকু পড়ুন

মগজহীন গোল্ডফিশ মেমোরি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৮ ই মে, ২০২৬ রাত ১:০১



বাংলা ব্যাকরণ ও বাংলা অভিধান যারা পড়েছেন তাদের জানার কথা “মগজহীন” শব্দ নতুন কোনো শব্দ না। “মগজহীন” শব্দটি বাংলা ব্যাকরণ ও বাংলা অভিধানে কখন কোন সালে নথিভুক্ত হয়েছে? -... ...বাকিটুকু পড়ুন

×