somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

গ্রামে থেকে যাওয়ার চিন্তা করছি

১০ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা ছেড়ে গ্রামে
ঢাকা ছেড়ে আমার নিজ গ্রামে থাকছি প্রায় দুই সপ্তাহ হতে চললো। শান্ত নিরিবিলি পরিবেশ বেশ ভালোই লাগছে! যদিও শীতের রাতে বাড়ির পাশে শিয়ালদের হুক্কাহুয়া মাঝে মাঝে ছওমকে দেয়। মাঝে মাঝে ফজর নামাজের সময়ে মসজিদে যেতে ভয় করে। মাত্র তিন মিনিটের হাটা দূরত্বে থাকা আমাদের হাজী বাড়ির মসজিদের ফরজ নামাজের জামায়াত মিস করে লেপ মুড়ি দিয়ে ঘুম দিতে তখন আর এক্সকিউজ দিতে হয় না।

সাতকরার সিঙ্গারা
আমাদের গ্রামের স্টেশন বাজারের ওদুদ চাচার সাতকরার সিঙ্গারা বেশ বিখ্যাত। সিলেট থেকেও অনেকে তাঁর টং দোকানে সেই সিঙ্গারা খেতে আসেন। আমিও প্রায়ই মাগরিবের নামাজের পরে তাঁর দোকানে ঢুঁ দেই। শীতের সন্ধ্যায় চায়ের সাথে ঐ সিঙ্গারা বেশ লাগে! তখন ২০-২৫টা ছোটোখাটো সাইজের সিঙ্গারা গলাধঃকরণ করতে কোনই বেগ পেতে হয় না।

ইউনিয়নের প্রথম পত্রিকা
আমি আমাদের বরমচাল ইউনিয়নের ১ম পত্রিকা 'পাক্ষিক বরমচাল'-এর প্রকাশক ও সম্পাদক। এই পত্রিকা নিয়ে বেশ আলোচনা চলছে আমাদের গ্রামগুলোতে। প্রথম বলে কথা। ঘুরে ঘুরে বিভিন্নজন থেকে পত্রিকার জন্যে খবর ও কলাম সংগ্রহ করতে করতে দিনের বেশিরভাগ সময় কেটে যাচ্ছে।

বরমচাল স্কুলে ঝুকিপূর্ণ ভবন
আজ বরমচাল স্কুলে গিয়েছিলাম। এসিস্ট্যান্ট হ্যাডমাস্টার জানালেন যে, স্কুলের একটি ভবন থেকে পলেস্তারা খসে পড়ছে। তাতে ক্লাস হয়। ঐ ভবন ভূমিকম্পে ধসে পড়তে পারে বলে আশংকা করছেন। আমি জিজ্ঞাস করলাম, কর্তৃপক্ষকে জানাচ্ছেন না কেন! তিনি জানালেন যে, কর্তৃপক্ষ হয়তো ভবনটি বন্ধ করে দিতে পারেন, তাতে ক্লাস বন্ধ হয়ে যেতে পারে। আমি সাথে সাথে মৌলভীবাজার পৌরসভার সিনিয়র ইঞ্জিনিয়ার জনাব সৈয়দ নকিবুর রহমানকে ফোন করলাম। তিনি জানালেন, এটা প্রফেসর সাস্টের প্রফেসর জহির স্যারের এক্তিয়ার ভুক্ত। তিনিই ইন্সপেকশন করতে পারবেন। আমি জহির স্যারকে জানাতেই তিনি বললেন - "আমি ১৬ই ডিসেম্বর এসে দেখে যাবো।"

এভাবেই চলে যাচ্ছে দিনকাল। গ্রামে থেকেই যাবো বলে মনে হচ্ছে!
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৪
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×