
কথা হচ্ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সাবেক ডীন প্রফেসর নিসার হোসেইন স্যারের সাথে। আমি কিছু চিত্রকর্ম কিনেছিলাম। সেইগুলোর কয়েকটি নিয়ে আমার মনে সন্দেহ তৈরী হওয়ায় তাঁর সাথে যোগাযোগ করি। তখন আক্ষেপের সুরে তিনি বললেন যে, বাংলাদেশে শিল্পকর্মের মান যাচাইয়ের কোন বোর্ড বা প্যানেল নেই। ব্যক্তিগত ভাবে যা হওয়ার হচ্ছে। কিন্তু, মিলিত ভাবে বা সরকারী ভাবে এমন কিছু নেই! এই ধরণের একটি প্যানেল বা বোর্ডের কি দরকার? বলছি।
ধরুন, আপনি একটি শিল্পকর্ম কিনেছেন বা কিনতে চান। এখন তা আসল কি না যাচাই করতে চাচ্ছেন। কীভাবে করবেন? কাড় কাছে যাবেন? ধরুন, দু'জন চিত্র বিশেষজ্ঞ উক্ত চিত্রকর্ম নিয়ে দুই ধরণের মতামত দিলেন। কার কথা ঠিক? তাঁদের মাঝে কার কথাকে আপনি মেনে নিবেন? কিসে ভিত্তিতে? আবার ধরুন, কোন বিশেষজ্ঞ একটা মতামত দিয়েছেন। একজন শিল্পকর্ম সেলার হিসেবে আপনি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করবেন কীভাবে বা কোথায়?
বাংলাদেশে বহু বছর ধরেই শিল্পকর্ম চোরাবাজারি হচ্ছে। অনেকে অবৈধ ভাবে শিল্পকর্ম বিদেশের বাজারে পাঠিয়ে দিচ্ছে। নামকরা শিল্পীদের অনেক শিল্পকর্ম নকল করে বিক্রি হচ্ছে হরহামেশাই। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের শিল্পী সমাজ। হতাশার অন্ধকারে ডুব দিচ্ছেন অনেক শিল্পী।
এরকম আর কত দিন চলবে?
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



