তুমি ও আমি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
(১)
পৃথিবীতে সবাই যা পেয়ে সুখী হয়
তুমি আর আমি তা পাইনি।
আমাদের চোখগুলো
নিজেদের মধ্যে কিছু কথা বলে,
সে ভাষা হয়তো সুখী মানুষদের চোখেরা জানেনা।
আমাদের আত্মারা
নিভৃতে নিজেদের অনুভব করে
যে অনুভূতি হয়তো অন্য হৃদয়রা বোঝেনা।
আমাদের সময়গুলো
দুজন দুজনকে ভেবে চলে অবিরত,
সব পাওয়াদের এত সময় কোথায়?
আচ্ছা বলতো কোনটা ভালো--------
পাওয়া---? নাকি না পাওয়া------
২)
যে দেয়ালটা পার হতে তুমি- আমি দুজনেই ভয় পেতাম;
তোমার সেটা পার হতে হয়নি,
সে কষ্ট থেকে তুমি বেঁচে গেছো ।
বেঁচে আছো,
সর্বদাই সে কষ্টের ভয় বুকে নিয়ে।
আর
আমার নিয়তি
আমাকে আছড়ে ফেলেছে সেই দেয়ালের ওপারে !
কষ্টগুলো প্রথম প্রথম আমাকে চুরমার করে দিয়েছিল।
কিন্তু,
একটু সামলে উঠে
পাল্টা আঘাত হেনেছি আমি:
বেদনার বুক চিরে নিজেকে আবিস্কার করেছি,
আজ আমি ভয় মুক্ত !
আমরা দুজন এখন দু'রকম-----------
তুমি;
যে কোন সময় ভেঙ্গে পড়তে পার।
আমি;
ভাঙতে পারি যে কোন সময়কে।
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।