somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেরে বাংলা ও ব্যাঙ! - প্রসঙ্গত আমাদের রাজনৈতিক নেতৃত্ব???

২৮ শে মার্চ, ২০১০ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাঙের সর্দি -কথাটির সাথে কমবেশী সবাই পরিচিত। তাদের আবাসস্থল কুয়োর বাইরে কোন পৃথিবী আছে বলে তারা জানেনা-আর জানার প্রয়োজনও বোধহয় করে না।
ব্যাঙের লাফালাফি দেখে মনে হয়- ব্যাঙ সাম্রাজ্যে আর সব নস্যি। ব্যাঙের লাফালাফির পক্ষে-বিপক্ষে হার জিত ধরলে সম্ভবত আমাদের মধ্যে সমান শক্তিধর দুটো দল পাওয়া যাবে। অর্থাৎ- আমাদের কেউ মনে করেন, সমাজে চলতে হলে নিরীহ থাকাই মঙ্গল জনক, আবার কেউ মনে করেন- বেঁচে থাকতে হলে ব্যাঙের মত চটপটে স্বভাবের বিকল্প নাই।
.............
তবে যে যাই বলুক শেরে বাংলা এ.কে ফজলুল হক কিন্তু ব্যাঙ স্বভাবের লোকদের একদম পছন্দ করতেন না। তাহলে শুনুন- একবার তাঁর দলের চটপটে স্বভাবের একলোককে মনোনয়ন না দিয়ে তিনি নিরীহ গোবেচারা টাইপের একজনকে মনোনয়ন দিলেন। এতে তাঁর দলের প্রায় সকলে ক্ষুব্ধ হয়ে এর কারন জানতে চাইলেন। শেরে বাংলা উত্তরে বললেন- আমার অবর্তমানে অন্য কেউ দলের হাল ধরুক তা চাও কিনা? সবাই বললো- তা চাই বৈকি। তিনি আবার বললেন- এমন কাউকে দলে চাও কি না, যে সুযোগ বুঝে ব্যাঙের মত লাফিয়ে অন্য দলে চলে যাবে? সবাই সমস্বরে জবাব দেয়- তা তো চাই না।
তিনি বললেন- তোমার পকেটে যদি তিনটে ব্যাঙ ও তিনটে পাথর একসাথে রেখে দাও কিছুক্ষণ পরে দেখবে পাথরগুলো ঠিকই রয়ে গেছে- ব্যাঙগুলো নাই। এমন লোককে বাছাই করতে হবে-যে পাথরের মত অনড় থেকে সকল প্রতিকুলতায় দলের নেতৃত্ব দিয়ে যাবে।
প্রসঙ্গত- আমাদের রাজনৈতিক নেতৃত্ব:
শেরে বাংলা নেতৃত্ব নির্বাচনের যে কৌশল আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছিলেন, আমাদের রাজনৈতিক দলগুলো কি আদৌ সে পথে আছে? আমরা আশ্চর্য হয়ে দেখছি- চারিদিকে ব্যাঙ প্রকৃতির লোকদের জয়জয়কার। যার যত বেশী দল পাল্টানোর অভিজ্ঞতা- সে তত বড় ঝানু রাজনৈতিক ব্যক্তি! ইলেকশন এলে জয়ের পাল্লা যে দলের দিকে ভারি মনে হয়- সেখানেই ব্যাঙের মত লাফিয়ে পড়ে তথাকথিত ঝানু রাজনীতিবিধেরা! আর আমাদের দলীয় প্রধানের তাদের স্বাগত জানাতে তীর্থের কাকের মত বসে থাকে।
তবে ব্যাঙেরও নীতিবোধ বলে কিছু একটা আছে, আমাদের ব্যাঙ প্রজাতির নেতাদের তাও নেই। সুযোগ বুঝে খোলস পাল্টাতে যারা পটু তাদের বোধহয় শেষ রক্ষা হয় না। প্রাণী বিজ্ঞানীরা বলেন- ব্যাঙ আর মানুষের মধ্যে আশ্চর্য ধরনের মিল আছে। পরীক্ষাগারে ছাত্র-ছাত্রীরা সে রহস্য উদঘাটনের জন্য ব্যাঙের ব্যাবচ্ছেদ করে

অতএব সাধু সাবধান- ব্যবচ্ছেদের শিকার হবেন না।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১০ রাত ১১:২০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×