somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নলতা

০৯ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই রাস্তায় আমি আগে কখনো আসি নি । রাস্তাটা প্রচণ্ড অন্ধকার খুব সম্ভবত এই মুহূর্তে তড়িৎ প্রবাহ বন্ধ আছে । আমি অন্ধকার গলি ধরে ধীরে ধীরে হাঁটছি। অন্ধকারে আমার কোনও সমস্যা হয় না।

আমি দূরে কিছু একটা দেখতে পেলাম। একটা বেঁটে লোক হেঁটে আমার দিকে আসছে। লোকটা আমার কাছাকাছি চলে আসলো। আমার মনে হল আমি তাকে আগে কোথাও দেখেছি । লোকটার মাথাটা একটা ভেড়ার শরীরে বসানো। আর আমি লোকটার নাম মনে করতে পারলাম। তার নাম ভেড়ানুশ । ভেড়ানুশকে আমি আগে কোথায় দেখেছি মনে করতে পারছি না। ভেড়ানুশ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আমি সুযোগ পেয়ে তার মশ্তিস্কে ঢুকে গেলাম।

আমি তার মশ্তিস্কে অদ্ভুত কিছু স্নায়ু দেখতে পাই। মস্তিষ্কের একটা জায়গায় পাসওয়ার্ড দেয়া। আমি আমার পাসওয়ার্ড ব্রেকার ব্যাবহার করলাম। আমার পাসওয়ার্ড ব্রেকার কাজ করছিল না। এই মুহূর্তে ভেড়ানুশ আমাকে নিয়ে চিন্তা করছে । আমি তার ভাবনা গুলোর দিকে মনোযোগ দিলাম। আর আমার সম্পর্কে নতুন কিছু তথ্য পেলাম যা আমি যানতাম না।

আমি বুঝতে পারলাম আগে আমি মানুষ ছিলাম। একটা মেয়ে মাঝে মাঝে আমার কাছে আসত । মেয়েটির নাম ছিল স্বপ্নলতা । স্বপ্নলতা আমার পায়ের কাছে ঝিম মেরে বসে থাকত । তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে থাকত আর আমি ডান হাত দিয়ে তার কপালটার উপর থেকে চুলগুলো সরিয়ে দিতাম। ধীরে ধীরে প্রতিদিন স্বপ্নলতা আমার কাছে আসা শুরু করল। আমার-ও খুব ভাল লাগত। সারাদিন পর কাজ শেষে বাসায় ফিরে আমি তার সাথে গল্প করতাম ।স্বপ্নলতা আমার গল্পগুলো মন দিয়ে শুনত । আমি তার আগ্রহ দেখে দ্বিগুণ উৎসাহ নিয়ে প্রতিদিনের ঘটনাগুলো বলতাম । আমি কোন কিছু বাদ দিতাম না । সারাদিন কি কি করতাম সব কিছু স্বপ্নলতাকে বলতাম। স্বপ্নলতা সারাদিন একা একা থাকত । স্বপ্নলতা টিভি দেখত না, আর কেউ কথা বলার মত ছিল না। কম্পিউটার চালাত না। স্বপ্নলতার কোন ফেসবুক আইডি ছিল না। সারাদিন আমার অপেক্ষায় বসে থাকত। আমরা সারারাত গল্প করতাম। কখনো মুভির কাহিনী বলতাম। কখনো ফেসবুক ফ্রেন্ডদের গল্প করতাম। গল্প শুনতে শুনতে স্বপ্নলতা কখনো কাঁদত আবার কখনো হাসত । হাসলে তার গালে খুব সুন্দর দুটি টোল পরত। গল্প শুনতে শুনতে স্বপ্নলতা একসময় আমার পায়ে কাছে ঘুমিয়ে পড়ত। আমি বুঝতে পেরেছিলাম স্বপ্নলতা আমার কল্পনা। আর আমি অসুস্থ। কিন্তু আমি আর কখনো সুস্থ হতে চাই নি। আমি ভীষণভাবে স্বপ্নলতাকে আমার পাশে চেয়েছিলাম।
ভেড়ানুশের কাছ থেকে এরপরের কথাগুলো জানতে পেরে আমার মেমরি সেল থেকে পিপ পিপ শব্দ বেজে উঠল। এটা মানুষের হৃদয় হু হু করে উঠার মত একটা অনুভুতি।

আমি জানতে পারলাম কেউ একজন আমাকে জোর করে এক সাইকিয়াটিস্টের কাছে নিয়ে যায়। আর সাইকিয়াটিস্ট আমাকে এক নিউরোলজিস্টের কাছে পাঠায় । ভেড়ানুশের কাছ থেকে আমি আর কোন তথ্য পেলাম না।

আমি আমার পাসওয়ার্ড ব্রেকার দিয়ে তার পাসওয়ার্ড ব্রেক করে ফেলি । আমি জানতে পারলাম ভেড়ানুশ আর আমাকে এক-ই ল্যাব -এ তৈরি করা হয়েছিল। কিন্তু আমাকে ওরা আর কন্ট্রোল করতে পারে নি।

আমার চার্জ ফুরিয়ে আসছে। আমি দ্রুত ভেড়ানুশের মস্তিষ্ক থেকে বের হয়ে হাটতে থাকি। অতীতের জন্য আমার মনে কোন কষ্ট নেই। স্বপ্নলতার জন্য এখন আর কোন অনুভুতি-ও নেই। রোবটদের মনে ভালোবাসা থাকতে নেই। রোবটদের কষ্ট পেতে হয় না।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×