somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

এলোমেলো জীবন

লিখেছেন কথটণ, ১১ ই জুন, ২০১৭ রাত ১১:০০

জীবনটাকে নিয়মের মধ্যে ফেলে তুমি হয়তো রয়েছো
নিজের মত করে
অথচ দেখো আমার ভীষণ ভাবনা হয় তোমাকে নিয়ে
তোমার নীরবতা আমাকে ভীষণভাবে জ্বালা দেয়
শেষ কবে একটু ভালো ঘুম হয়েছে
তাও মনে নেই।
যদি ভুলে যেতে চাও ভুলে যেও
আমি না হয় একটু নদীর পাড়ে বেড়িয়ে আসব।
প্যান্ট ফোল্ড করে জুতা খুলে কিছুক্ষণ
নদীর পাড়ে হেটে মাথাটা হালকা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৯৫ বার পঠিত     ০ like!

তুলনা....

লিখেছেন কথটণ, ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৪

আচ্ছা যদি কোনদিন হারিয়ে যাই দূরে কোথাও? প্রতিদিন বিকেলে আমার জন্য যে রজনীগন্ধার একটা সটীক নিয়ে আসো ধরো একদিন এসে দেখলে আমি নেই । আমার জায়গাটা শুন্যতা দখল করে নিয়েছে। কি করবে তুমি? আমি ভাবি । ভাবতে থাকি। ভেবে পাই না কি করব। আবারো ভাবি। অস্পষ্ট ভাবনা। অদ্ভুত শুন্যতা সৃষ্টিকারী... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০০ বার পঠিত     ০ like!

মিথ্যে ভালোবাসা

লিখেছেন কথটণ, ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১৯

রমিজ চাকলাদার। তরুণ ছেলে। মাত্র সতের বছর বয়স। গ্রামের প্রতিটি ধূলিকণাও তার উপর ভরসা করে। ছোট্ট শিশু প্রতিবেশীটাকে সাপে কাটল । রমিজ সাত পাঁচ না ভেবে শহরের কোন হসপিটালে নিয়ে গেল। গ্রামের পাঠাগারটি চালানোর দায়িত্ব –ও তার-ই । বন্যা অথবা যেকোনো দুর্যোগে রমিজ চাকলাদার ঘুমানোর কথা-ও ভুলে যায়। আবার পড়াশুনাতেও... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৫৭ বার পঠিত     ১ like!

নির্ঘুম স্মৃতি

লিখেছেন কথটণ, ০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩০

গভীর রাতে ঘুম ভেঙ্গে গেলে কিছু মানুষ চলে আসে তাদের স্মৃতির পসরা নিয়ে। আমি পাতা গুলো উল্টাতে থাকি সযত্নে । স্মৃতির পাতা। কত পরিষ্কার সব কিছু দেখাচ্ছে। আমি কারোর হাঁটুর উপর শুয়ে আছি উপুড় হয়ে। সেই কেউ আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আমি ঘুমে আচ্ছন্ন হয়ে যাচ্ছি চির... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৫৭ বার পঠিত     ১ like!

আজন্ম অভিপ্রায়

লিখেছেন কথটণ, ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৪

রঘু ,আমি আর শাপলা। আমরা বসে আছি এক দক্ষিণা বাতাসের অপেক্ষায়। আমরা জানি না সময়কে কিভাবে থামিয়ে দেয়া যায় । শাপলা বসে আছে চোখ বন্ধ করে। রঘুনাথ বড় বড় নিঃশ্বাস নিচ্ছে ,ওর কপালটায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। আমি ওদের দুজনকে দুটি উপকেন্দ্র ধরে একটি উপবৃত্তাকার পথে ঘুরছি। আমি মনে মনে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     ১ like!

বন্ধু বল না একটু ভেবে

লিখেছেন কথটণ, ১৭ ই জুন, ২০১৬ রাত ৯:২৯

বলতো বন্ধু হায়
কত দিনের পরিচয় হলে
হৃদয় জানা যায় ?

কত সুখের সঙ্গী হলে
কত কথার সাক্ষী হলে
মনটা ছোঁয়া যায় ?

তুই ছোবি আমার মন?
দুঃখগুলো লুকিয়ে রেখে
সুখগুলোকে ধরতে দিব
করছি আমি পণ ।

কেটেছে বছর চার
জানি খুব অল্প সময়
বন্ধুত্ব হবার।

আচ্ছা একটু ভেবে বল তো তুই
সুখের সময় রইবো না হয় পিছে
যখন... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৩৩৮ বার পঠিত     ৪ like!

অনুভূতি

লিখেছেন কথটণ, ১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২০

আমি অনেক সময় নিয়ে একটা অনুচ্ছেদ মুখস্থ করেছিলাম। ইংরেজি অনুচ্ছেদ, মুনলিট নাইট। আমার সমস্ত অনুভূতি দিয়ে অনুচ্ছেদটি শিখেছিলাম। কিন্তু স্যারের কাছে বলতে গিয়ে আমি বারবার আটকে যাচ্ছিলাম। আমার ভীষণ খারাপ লাগে । আমার খুব ইচ্ছে হচ্ছিল আমার অনুভূতিগুলো স্যারকে লিখে দিই। সেদিন আমি স্যারকে লিখে দিতে পারি নি।

অনেক বছর পর... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২২৪ বার পঠিত     ১ like!

স্বপ্নলতা

লিখেছেন কথটণ, ০৯ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪১

এই রাস্তায় আমি আগে কখনো আসি নি । রাস্তাটা প্রচণ্ড অন্ধকার খুব সম্ভবত এই মুহূর্তে তড়িৎ প্রবাহ বন্ধ আছে । আমি অন্ধকার গলি ধরে ধীরে ধীরে হাঁটছি। অন্ধকারে আমার কোনও সমস্যা হয় না।

আমি দূরে কিছু একটা দেখতে পেলাম। একটা বেঁটে লোক হেঁটে আমার দিকে আসছে। লোকটা আমার কাছাকাছি চলে আসলো।... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৭০ বার পঠিত     ১ like!

মাকড়সা

লিখেছেন কথটণ, ০৯ ই জুন, ২০১৬ দুপুর ১:০৫

একটা পাতলা চাদর গায়ে জড়িয়ে ধান ক্ষেতের আইল ধরে হাটছিলাম। পা টা একটু ঝিম ঝিম করছিল। আমি বাসায় ফিরে আসি । একটা স্ক্রু ডাইভার দিয়ে পা খুলে ফেলি। কিছুই বুঝতে পারলাম না। আর আমি একজন ডাক্তারের কাছে যাই। ডাক্তার কি যেন খুব মনোযোগের সাথে দেখছিল। আর আমাকে অদ্ভুত কিছু শব্দ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬৮ বার পঠিত     ১ like!

বাস্তবতার খুঁজে...

লিখেছেন কথটণ, ০৩ রা জুন, ২০১৬ রাত ১২:৫৮

সূর্য কেবল আলো ছড়িয়েছে , উষ্ণতা ছড়ায়নি। আর আমরা এগিয়ে চলেছি পরিশীলিত বাস্তবতার খুঁজে। আমাদের সবার অনুরূপ পদসঞ্চালন ছিল আর আমরা চলছি জীবন্মৃত মানুষের মত নিঃশব্দে নীরবে। এক সময় আমরা নিস্তব্ধতায় অতিষ্ঠ হয়ে উঠি। আর মনে মনে সামান্য শব্দের আশা করি। বিশালাকার একটি বাজপাখি গাছের একটি মরা ডালের উপর নিঃশব্দে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯০ বার পঠিত     ০ like!

নিঃসঙ্গ তারকা

লিখেছেন কথটণ, ০২ রা জুন, ২০১৬ বিকাল ৫:১৩

আমার চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। একটা নিস্তব্ধ আর শীতল অনুভুতি । পৃথিবীর কলরব আমার কাছে পৌঁছে না। আমি দূর থেকে আমার মত কিছু একটা দেখতে পাই। এই কিছু একটার নাম হচ্ছে জোনাকি । জোনাকিদের আমার খুব ভালো লাগে। মিটমিট করে জ্বলে । খুব ইচ্ছে হয় একটা জোনাকি পোকা খুব কাছে থেকে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     ০ like!

পরাজয়

লিখেছেন কথটণ, ৩০ শে মে, ২০১৬ রাত ১২:৪৫

আমি দুই হাত আর দুই পা কে একসাথে সংকুচিত প্রসারিত করে একটু একটু করে সামনের দিকে এগুচ্ছি। একটি স্বচ্ছ নীলাভ জলধারা আমার শরীরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি অক্টোপাসের একটি সুসজ্জিত দলের সাথে ধাবিত হচ্ছি। অক্টোপাসের আট বাহুর গতির সাথে আমি পেরে উঠছিলাম না। দলপতি অক্টোপাস আমাকে আগ্রহ নিয়ে দেখছিল।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৫ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২২৭৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ