অনুভূতি
১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি অনেক সময় নিয়ে একটা অনুচ্ছেদ মুখস্থ করেছিলাম। ইংরেজি অনুচ্ছেদ, মুনলিট নাইট। আমার সমস্ত অনুভূতি দিয়ে অনুচ্ছেদটি শিখেছিলাম। কিন্তু স্যারের কাছে বলতে গিয়ে আমি বারবার আটকে যাচ্ছিলাম। আমার ভীষণ খারাপ লাগে । আমার খুব ইচ্ছে হচ্ছিল আমার অনুভূতিগুলো স্যারকে লিখে দিই। সেদিন আমি স্যারকে লিখে দিতে পারি নি।
অনেক বছর পর আমি আবার মুখস্থ করেছিলাম। আমি কিছু শব্দ মুখস্থ করেছিলাম তোমাকে বলার জন্য। বিশ্বাস কর শব্দ গুলো ছিল হৃদয় নিঃসৃত । বিড়বিড় করে সারারাত শব্দ গুলো মুখস্থ করেছিলাম। সারারাত এতটুকুও ঘুম হয় নি সেদিন। খুব ভোরে হাতে সুগন্ধি আতর মেখে তোমার কাছে গিয়েছিলাম। পকেটে নিয়েছিলাম একটি সাদা গোলাপ আর কিছু ভালোবাসা। কিন্তু সেদিনও আমি বারবার আটকে যাচ্ছিলাম । বলা হয় নি আর তোমাকে। আমার মুখস্থ করা শব্দগুলো দিয়ে একটি বাক্য বানাতে পারি নি আর।
আমি জানি আমি দীর্ঘকাল নীরব থাকতে পারি। ঘন্টার পর ঘন্টা কিছু না বলে চুপচাপ কাটিয়ে দিতে পারি। আমি মনে মনে অনেক কথা সাজাতে পারি; আর সেগুলো মনের ভিতরেই মরে যায় । পকেটে রাখা সতেজ সাদা গোলাপ দীর্ঘকাল পকেটে রেখেই শুকিয়ে ফেলতে পারি। আর আমি জানি আমার অনুভূতি গুলো কখনও প্রকাশ করতে পারব না। হুম একদম পারব না.....
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।
বাইরে তখন...
...বাকিটুকু পড়ুন
"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস" একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!
রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা...
...বাকিটুকু পড়ুন
আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন