somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিঃসঙ্গ তারকা

০২ রা জুন, ২০১৬ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। একটা নিস্তব্ধ আর শীতল অনুভুতি । পৃথিবীর কলরব আমার কাছে পৌঁছে না। আমি দূর থেকে আমার মত কিছু একটা দেখতে পাই। এই কিছু একটার নাম হচ্ছে জোনাকি । জোনাকিদের আমার খুব ভালো লাগে। মিটমিট করে জ্বলে । খুব ইচ্ছে হয় একটা জোনাকি পোকা খুব কাছে থেকে দেখতে কিন্তু আমার সেই সুযোগ নেই। আমি সবসময় একটি সুন্দর রাতের অপেক্ষায় থাকি। দিনের বেলায় আমি অস্তিত্বহীন ।
আমি খুব ছোট একটা ছেলেকে দেখতে পাচ্ছি। ছেলেটির নাম মেঘ। মেঘ একা একা বসে আকাশের দিকে তাকিয়ে আমাকে দেখছে। আমাকে মেঘ কিছু একটা বলতে চাচ্ছে। হুম আমি বুঝতে পারছি মেঘকে। মেঘ রাতে সবসময় তার বাবার সাথে ঘুমাত। গল্প করতে করতে একসময় মেঘ ঘুমিয়ে পরত। ঘুমের মধ্যে-ও বাবাকে হাতড়ে খুঁজে বেড়াত । বাবাকে পেয়ে আবার নিশ্চিন্তে ঘুমিয়ে পরত। অনেকদিন হল মেঘ তার বাবাকে খুঁজে পাচ্ছে না। এই নিয়ে ছোট্ট ছেলেটির অভিযোগের শেষ নেই। বাবাকে ছাড়া মেঘ একটু –ও ঘুমাতে পারে না। আমি গভীর মনোযোগের সাথে মেঘের অভিযোগগুলো শুনছি। আর একসময় আমার খুব অবাক লাগল । মেঘ ভাবছে আমি-ই নাকি তার বাবা। মেঘের ধারণা মানুষ মরে গেলে তারা হয়ে যায় । আমি মেঘকে কিছুই বলতে পারলাম না কারন আমার বলার ক্ষমতা নেই।
এক খণ্ড ছোট মেঘ এসে আমাকে ঢেকে ফেলে । আর আমি ছোট্ট ছেলে মেঘকে হারিয়ে ফেলি । মেঘ-ও আমাকে দেখতে পাচ্ছে না। মেঘের এবারের ধারণা আমি তার কাছ থেকে লুকিয়ে আছি। মেঘ খুব কষ্ট পেল। অভিমান করে চলে-ও গেল। কিন্তু আমি কিছু-ই বলতে পারলাম না কারন আমার বলার ক্ষমতা নেই।
আমি এখন অন্য একটি ছেলেকে দেখতে পেলাম। ছেলেটির নাম পরশ। পরশ আমার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে খুব খুশি হল। হুম পরশ একটি মেয়েকে ভালোবাসে। মেয়েটির নাম স্বপ্নলতা । সে তার কল্পনায় এক এলোমেলো স্বপ্নলতাকে দেখছে যার কিছু চুল কপালটার উপর রয়েছে আর কপালের টিপটা নাকের অনেকটা কাছে চলে এসেছে। পরশ তার হাত দিয়ে স্বপ্নলতার কপালটার উপর থেকে চুলগুলো সরিয়ে টিপটি কপালে বসিয়ে দিল। আর স্বপ্নলতা একটা মিষ্টি হাসি দিয়ে ঘরে চলে গেল। আচ্ছা ঘরে গিয়ে স্বপ্নলতা কি করবে?? হয়তবা তার পড়ার টেবিলের কোন একটা বিশেষ বইয়ে লুকিয়ে রাখা পরশের দেওয়া একটা চিঠি বের করে দরজার খিল লাগিয়ে নিঃশব্দে পড়া শুরু করবে। কোন একটা অক্ষর বাদ পড়ে গেল ভেবে চিঠিটা আবার পড়বে। পড়া শেষে হয়তবা কোন এক বিশেষ জায়গায় চিঠিটা পরম যত্নে লুকিয়ে রাখবে আবার।
মেঘের মত আমার কোন কষ্ট নেই আবার পরশের মত কোন ভাবনা-ও নেই। তারাদের কষ্ট থাকতে হয় না। আর আমি ভাবতে-ও পারি না। আমি শুধু একটি মেঘমুক্ত রাতের আকাশ চাই যাতে মেঘেরা আমাকে ঢেকে ফেলতে না পারে। মেঘেরা আমাকে ঢেকে ফেললে আমি লুকিয়ে আছি ভেবে ছোট্ট ছেলে মেঘ অভিমান নিয়ে ঘরে ফিরে যাবে। অভিমান আমার ভালো লাগে না। আমি অভিমানহীন মিটমিটে জ্বলন্ত একটি রাতের তারা.........
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৬ বিকাল ৫:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×