somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাস্তবতার খুঁজে...

০৩ রা জুন, ২০১৬ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূর্য কেবল আলো ছড়িয়েছে , উষ্ণতা ছড়ায়নি। আর আমরা এগিয়ে চলেছি পরিশীলিত বাস্তবতার খুঁজে। আমাদের সবার অনুরূপ পদসঞ্চালন ছিল আর আমরা চলছি জীবন্মৃত মানুষের মত নিঃশব্দে নীরবে। এক সময় আমরা নিস্তব্ধতায় অতিষ্ঠ হয়ে উঠি। আর মনে মনে সামান্য শব্দের আশা করি। বিশালাকার একটি বাজপাখি গাছের একটি মরা ডালের উপর নিঃশব্দে বসে। আর ডালটি ভেঙ্গে পড়ে । আমরা ভীষণ একটি শব্দের আশা করেছিলাম কিন্তু কোনো শব্দ হয় নি। আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ি আর প্রচণ্ড ক্লান্তি নিয়ে বসে পড়ি। একসময় শারীরিক শিথিলতায় আমরা ঘুমিয়ে পড়ি।
আমাদের ঘুম ভাঙ্গে পানির ঝাপটায় । প্রকৃতিতে তখন মুষল ধারে বৃষ্টি হচ্ছিল। আমরা বৃষ্টি দেখছি আর অবাক হই কারন এমন শব্দহীন বৃষ্টি আমরা আগে দেখিনি। বৃষ্টির মধ্য দিয়ে আমরা আবার হাঁটতে শুরু করি।
আমাদের এবারের হাঁটাটা ছিল একটু ভিন্ন রকমের। আমরা হাঁটছিলাম শারীরিক কোনো শক্তি ছাড়া সম্পূর্ণ কল্পনাশক্তি দিয়ে। দূরে কোথাও একটি শব্দ শুনতে পাই। আর বুভুক্ষের মত আমরা এগুতে থাকি সেই সুর ধরে। আমাদের ভয় হয় এক্ষুনি বুঝি আমাদের ঘুম ভেঙ্গে যাবে।
আমরা শব্দটির খুব নিকটে চলে আসি আর নীল রঙের একটি ছয়তলা বাড়ি দেখতে পাই। শব্দটি বাড়ির ভিতর থেকেই আসছে। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠার চেষ্টা করি। সিঁড়িটি প্রচণ্ড খাড়া আর প্রতিটি সিঁড়ির উচ্চতা ছিল অনেক বেশি। কিছু সিঁড়ির মাঝে আবার শূন্যতাও ছিল। আমরা ভিতরে ভয় নিয়ে হামাগুড়ি দিয়ে উপরে উঠতে থাকি। পঞ্চম তলায় উঠার পর শব্দটি হারিয়ে ফেলি। আমাদের খুব খারাপ লাগে। আর এই বিভীষিকাময় সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে ভেবে আঁতকে উঠি।
আমরা দ্বিতীয়বারের মত খুব ক্লান্ত হয়ে পড়ি। আর আমাদের মধ্যে ঝিমুনির মত আসে। এবার আমাদের ঘুম ভাঙ্গে একটি কান্নার আওয়াজে। আমাদের একজন সঙ্গী বাচ্চাদের মত করে ফুঁপিয়ে কাঁদছে। এই আওয়াজটি আমার ভীষণ পরিচিত। এটা হচ্ছে প্রিয়জন হারানোর আর্তনাদ। বিয়োগ ব্যথার বুক ফাটা আহাজারি। আমি জানি এই কান্নার উপর জগতের কারোর নিয়ন্ত্রণ নেই একমাত্র বিশ্ববিধাতা ছাড়া।
তাই আমরা কি করব কিছুই বুঝতে পারলাম না। এরই মধ্যে বিশু এক ভয়ংকর সত্য বলে বসল ।কমল কান্না থামিয়ে বিশুর পায়ের দিকে তাকাল। আমরাও তাকালাম। এতটা পথ একসাথে পাড়ি দিয়েও আমরা কখনো বুঝিনি বিশুর পা টা ছিল যান্ত্রিক। জগতের বেখেয়ালি রহস্যে বিশু এক পা নিয়েই জন্ম নিয়েছে।
বাস্তবতা খুঁজতে আমরা আর কখনো বের হই নি। আসলে বাস্তবতা দ্বারে দ্বারে খুঁজতে হয় না। মানুষের পূর্ণদৈর্ঘ্য জীবনটাই বাস্তবতার চরম ক্ষেত্র।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ রাত ১২:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×