somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজন্ম অভিপ্রায়

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রঘু ,আমি আর শাপলা। আমরা বসে আছি এক দক্ষিণা বাতাসের অপেক্ষায়। আমরা জানি না সময়কে কিভাবে থামিয়ে দেয়া যায় । শাপলা বসে আছে চোখ বন্ধ করে। রঘুনাথ বড় বড় নিঃশ্বাস নিচ্ছে ,ওর কপালটায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। আমি ওদের দুজনকে দুটি উপকেন্দ্র ধরে একটি উপবৃত্তাকার পথে ঘুরছি। আমি মনে মনে কিছু একটা বলে চলেছি বিড় বিড় করে। আমাদের উদ্দেশ্য সময়কে থামিয়ে দেওয়া । কারন আমরা তিনজনে পেয়েছি এক ছোট্ট সফলতা। আমরা সময়কে থামাতে চাই যাতে করে এই সফলতার পরে কোনো ব্যর্থতা আমাদেরকে আর গ্রাস করতে না পারে। সময়কে থামাতে গিয়ে আমি এক ঘোরের মধ্যে ঢুকে যাই । মনে হচ্ছিল আমি হাজারো সেকেন্ডের ভিতর দিয়ে হেটে চলেছি।

আমি হেটেই চলেছি সময়ের ভিতর দিয়ে। হাটতে হাটতে আমি চলে যাই আমার শৈশবে । কিছু শিশু একটা বাড়ির উঠোনে বসে খেলছে। আর আমিও ওদের মত একজন শিশু। ওরা এখন উঠোনের মাটি গর্ত করছে। আমিও ওদের সাথে মাটি খুঁড়ছি। মাটি খুঁড়তে খুঁড়তে কিছুক্ষণের মধ্যেই পানির সন্ধান পেলাম আমরা। আমার অন্য শিশু বন্ধুদের চোখে মুখে রাজ্য জয়ের আনন্দ। আমি মোটেও আনন্দ পেলাম না। এই আমার শৈশব! এইখানে ফিরে যেতে মনটা হায় হায় করত!

আমি হতাশা নিয়ে আবার হাটতে শুরু করি। এখন আমি কৈশোরে । এখানে এসে আমার নিজের মধ্যে , আমার বন্ধুদের মধ্যে একটা ন্যাকামো ভাব দেখতে পাই। আমার নিজের কাছে খুবই অসহ্য লাগে। কৈশোরে আর বেশিক্ষণ থাকতে পারলাম না।

আমি আবার হাটতে থাকি। এবার আমি পৌঁছে যাই আমার ভবিষ্যতে । আমি এখন একজন বৃদ্ধ । পৃথিবীতে আমি অনেকদিন ধরে আছি। অনেক ধরনের অভিজ্ঞতা আছে আমার। এখানে এসে খেয়াল করি আমার প্রতি একেক বয়সের মানুষের মনোভাব একেক রকম। যুবক বয়সের বেশিরভাগ লোকজন আমাকে দেখে হাসাহাসি আর ঠাট্টা তামাশা করে। আর মধ্যবয়সী লোকজন খানিকটা সম্মানের চোখে দেখে। একসময় আমার পরিবারের লোকজন আমাকে নিয়ে অতিষ্ঠ হয়ে উঠে আর আমি তখন মৃত্যুর জন্য দিন গুনতে থাকি। খুব অসহায় মনে হচ্ছিল নিজেকে ।

আমার সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠে । আমি আমার নিজের অবস্থানে চলে আসি।
অনেক সময় আমরা বলি ইফ আই ওয়্যার এ চাইল্ড এগেইন !! কিন্তু সত্যি যদি চাইল্ড হয়েই যাই চাইল্ডনেস কি আদৌ ভালো লাগবে তখন ! আসলে প্রতিটা বয়সের রয়েছে আলাদা সৌন্দর্য আর নিজস্ব অনুভূতি । এই অনুভূতিগুলো বুঝা যায় বয়সের এক ধাপ থেকে আরেক ধাপে গেলে।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×