somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিথ্যে ভালোবাসা

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রমিজ চাকলাদার। তরুণ ছেলে। মাত্র সতের বছর বয়স। গ্রামের প্রতিটি ধূলিকণাও তার উপর ভরসা করে। ছোট্ট শিশু প্রতিবেশীটাকে সাপে কাটল । রমিজ সাত পাঁচ না ভেবে শহরের কোন হসপিটালে নিয়ে গেল। গ্রামের পাঠাগারটি চালানোর দায়িত্ব –ও তার-ই । বন্যা অথবা যেকোনো দুর্যোগে রমিজ চাকলাদার ঘুমানোর কথা-ও ভুলে যায়। আবার পড়াশুনাতেও কোনরকম পিছিয়ে নেই। কোনদিন হয়ত পাড়ার ছেলেরা বিকেলে ফুটবল খেলছে আর দূর থেকে কিশোরী মেয়েটি রমিজকে চুপিসারে দেখছে। যখন রমিজের সাথে চোখাচোখি হল ওমনি লাজুক মেয়েটি লজ্জা পেয়ে চলে গেল। সারাদিন পর রমিজ ঘুমিয়ে পড়ে । হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে কল্পনায় সেই কিশোরী মেয়েটি চলে আসে। রমিজ মিষ্টি হেসে ঘুমিয়ে পড়ে আবার।

এখনকার সমাজটা না কেমন যেনো । রমিজ চাকলাদার এখন বড়জোর কোন নীতি গল্পের প্রধান অথবা পার্শ্ব চরিত্র হতে পারে । আমরা ঘুমোতে যাই ফেসবুকের হোমপেজ পড়ে । আবার সকালটা শুরু হয় ফেসবুক দিয়ে । ভিবার , হোয়াটস এপ, ইন্সট্রাগ্রাম, টুইটার আরো কত কিছু। পাঠাগারের প্রতিটা বইয়ে ধূলার আস্তরণ বইয়ের নামকে ঢেকে দিয়েছে।

এবার আসল কথায় আসি। রমিজদের প্রেম ছিল বিশুদ্ধ। রমিজদের মত প্রেম এখন আর দেখা যায় না। আমাদের প্রেম হয় ফেসবুকে। আমি প্রেমবিরোধী না কিন্তু প্রেমরোগের ঘোরবিরোধী। অনেকে প্রেম করে সময় কাটানোর জন্য । আর তুমি এমন কারোর প্রেমেই পড়লে । শুধু পড়লেই না অন্ধভাবে পড়লে। তার সময় কাটানোর সময় যখন ফুরোলো তখন তুমি অসহায় । তুমি কিন্তু সত্যিই তাকে ভালোবেসে ফেলেছ। সে চলে যাওয়ায় তোমার দুনিয়া অন্ধকার। মানুষ মরে গেলে তার শোক সহ্য করা যায় কিন্তু তোমার সত্যিকারের ভালোবাসা চলে গেলে তা সহ্য করতে পারবা না তুমি। একটু- ও না। তুমি এক মিথ্যে ভালোবাসায় নিজেকে জড়িয়ে দুনিয়াটকে সংকুচিত করে ফেলেছ। চারিদিকটা একটু তাকিয়ে দেখ। পৃথিবীটা দেখার চেষ্টা কর। অনেক বিশাল এটা। পরিবার বন্ধুবান্ধব নিয়ে থেকেই দেখ না। দেখবে মিথ্যে ভালোবাসার থেকে সুখী থাকবে খুউউব বেশি।

মানুষের স্বভাব হচ্ছে মানুষ একী ভুল বার বার করে। আমরা বুঝতে পারি ভুল করছি তারপরেও করি। বৃক্ষরা ভুল করে না। বৃক্ষ আর মানুষের মধ্যে তফাৎ হল মানুষের ভিতর প্রচণ্ড ভালোবাসা বোধ আছে, বৃক্ষের ওটা নেই। আমি বলব বৃক্ষরাই সুখী । বৃক্ষদের মধ্যে প্রেম হয় না। ওদের কোন কাছের মানুষ থাকে না। ওদেরকে ভালোবাসে এমন লোক পাওয়া যাবে অনেক। কিন্তু গাছেরা কাউকে ভালোবাসে না । কষ্ট পায় না। শুধু সোজা হয়ে দাঁড়িয়ে থাকে আর জগতের সেবা করে।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×