বলতো বন্ধু হায়
কত দিনের পরিচয় হলে
হৃদয় জানা যায় ?
কত সুখের সঙ্গী হলে
কত কথার সাক্ষী হলে
মনটা ছোঁয়া যায় ?
তুই ছোবি আমার মন?
দুঃখগুলো লুকিয়ে রেখে
সুখগুলোকে ধরতে দিব
করছি আমি পণ ।
কেটেছে বছর চার
জানি খুব অল্প সময়
বন্ধুত্ব হবার।
আচ্ছা একটু ভেবে বল তো তুই
সুখের সময় রইবো না হয় পিছে
যখন নিঃসঙ্গতায় ঘিরে ফেলবে তোকে
কষ্টগুলো ঢেউ তুলবে বুকে
নীরবতার শীতল ঘরে রেখে
আমি কেমন করে তোকে ফেলে
রঙ্গরসে রই?
বন্ধু বল না একটু ভেবে
বছর কয়েক পর
যখন রঙ্গিন স্বপ্নগুলো
আলোক জ্বেলে দিবে
তুই চলে যাবি দূর
মনের দুষ্ট কথাগুলো কোথায় আমি থুই?
যখন থাকবি না আর তুই?
নদী প্রবাহের মত
যাচ্ছে সময় দ্রুত
সময় বেঁধে যায় না রাখা
স্মৃতি বেঁধে রাখি
তুই বলবি ভেবে ভাই
এত স্মৃতি রাখতে গিয়ে জায়গা কোথা পাই?
আমার আত্মাটা খুলে থুই
দেখ না বন্ধু ভালো করে
আছিস হেথায় তুই।
উৎসর্গঃ জন্মদিনে খুব কাছের একজন বন্ধু তনয়কে ।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৬ রাত ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




