বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেলের এক প্রতিবেদনে বলা হয়েছে
- সরকার নির্ধারিত মুনাফা ছাড়াও বোতলজাত সয়াবিন তেলে লিটারপ্রতি ১৮ টাকা বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকার পরিবেশক প্রথা চালু করলেও ডিলার ও পরিবেশক কেউ-ই তা মানছেন না।
চট্টগ্রাম কাস্টমসে শুল্কায়ন হওয়া অপরিশোধিত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি গড়ে ৯২ টাকা। পরিশোধন করার পর মিল গেটে এর মূল্য দাঁড়ায় ১০৫ টাকা ৮২ পয়সা। এর সঙ্গে বোতলের দাম ৭ টাকা, পরিবেশকদের জন্য ২ টাকা ও খুচরা ব্যবসায়ীদের জন্য ২ টাকা লাভ যোগ করলে সর্বোচ্চ খুচরা মূল্য দাঁড়ায় ১১৬ টাকা ৮২ পয়সা।
অথচ ভোক্তাদের প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে হচ্ছে ১৩৪-১৩৫ টাকায়!!!
কয়েকটি ব্র্যান্ডের ভোজ্যতেল প্রতিষ্ঠানের বিরুদ্ধে বোতলের অতিরিক্ত ক্রয়মূল্য দেখানোর প্রমাণ পেয়েছে মনিটরিং সেল।
সেগুলো হলো— সিটি গ্রুপের তীর, মেঘনা গ্রুপের ফ্রেশ, মেরিন ভেজিটেবল অয়েল লিমিটেডের নূরজাহান, টি কে গ্রুপের পুষ্টি, এসএ অয়েল রিফাইনারি লিমিটেডের মুসকান, ইলিয়াস ব্রাদার্সের দাদা, মোস্তফা ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের মোস্তফা ও বাংলাদেশ এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রূপচাঁদা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

