গতকালকের অগণিত মানুষের উপস্থিতিতে কি সরকার একটুও হচকায়নি??
শুধু কি এরশাদ/বিএনপির খাবারে তাদের পেট ভরেছে?
এত্ত খাবার কোথা থেকে আসল?
যারা সমাবেশ স্থলে গিয়েছিল তাদের মতে এটা গায়েবি খাবার। অনেকেই এর সাথে সহমত প্রকাশ করেছে।
আর এই সম্মেলন নিয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, হেফাজতে ইসলাম ১৩টি দাবি দিয়েছে। এ দাবির একটিও যদি মেনে নেয়া হয় তাহলে বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে।
হায়রে কবির সাহেব।
আপনার সমালোচনা করতে ভয় পাচ্ছি।
তবে গতকাল মিডিয়াকে আপনি বলেছেন, আপনাকে আক্রমনের জন্য হেফাজতে ইসলাম মহাখালীর রাস্তা বেছে নিয়েছে। না হলে তারা অন্য রাস্তা দিয়েও মতিঝিলে যেতে পারত।
এই বক্তব্যের বিরোধীতা করতে পারি এই কারনে যে, যে অসংখ্য মানুষ উত্তর পাশ দিয়ে মানে উত্তরা হয়ে ঢাকায় ঢুকেছে তাদের জন্য মহাখালীই সহজ এবং পরিচিত রাস্তা। আপনারা অরাজনৈতিক ইসলামী দলের বিপক্ষে অবস্থান করলেও তারা বাঁধ ভেঙে ঢুকেছে ঢাকায়।
শুধু হেফাজতে ইসলাম ক্যান, দেশের অসংখ্য মানুষ আপনাকে চেনে না। হেফাজতে ইসলামের লোকজনদের টিভির সামনে বসে থাকার সম্ভাবনাও কম, কাজেই তাদের বেশীর ভাগই আপনাকে চিনবে না, তারা নাস্তিকদের বিপক্ষে অবস্থান নিয়েছে,,,,,,,,,,,,,,সেখানে আপনাকে মারার জন্য মহাখালী হয়ে আসবে কেন??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





