somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাহমুদুর রহমানকে গ্রেপ্তার এক অশনি সংকেত- আল্লামা শফী

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আল্লামা শফী

আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে সরকার নাস্তিক্যবাদের পক্ষ নিয়েছে বলে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম এর আমীর আল্লামা আহমদ শফী।

তার মতে - মাহমুদুর রহমান সত্য প্রকাশে আপসহীন সাহসী এক বীরযোদ্ধা। তিনি দেশের স্বাাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি আগ্রাসী যে কোন হুমকির ব্যাপারে জনগণকে অবহিত করতে যেমন কখনও পিছপা হননি, অন্যদিকে ইসলাম ও মুসলমানদের দুশমন নাস্তিক্যবাদীদের ষড়যন্ত্র ও অপতৎপরতা সম্পর্কে জাতিকে সজাগ করে প্রশংসনীয় দায়িত্ব পালন করেছেন। আল্লামা শাহ আহমদ শফী ক্ষোভ প্রকাশ করে বলেন- যারা আল্লাহ, রাসূল, কুরআন, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে জঘন্য কুৎসা রটনা করে মুসলমানদের মনে চরম আঘাত ও ক্ষোভ তৈরি করছে সরকার তাদের গ্রেপ্তার ও সাজা না দিয়ে উল্টো ইসলাম বিদ্বেষীদের অপকর্ম উদ্ঘাটন করার অপরাধে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে নাস্তিক্যবাদের পক্ষাবলম্বন করেছে। এটা জাতির জন্য অশনি সংকেত ছাড়া আর কিছু নয়।

হেফাজতে ইসলামের মহাসচিব হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবু নগরী বলেন, শাহবাগের কথিত জাগরণ মঞ্চ থেকে বার বার দাবি জানানো হয়েছিল, মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করার। সরকার তাদের দাবি পূরণ করেছে। কোন সভ্য সমাজে গণমাধ্যমের কণ্ঠরোধ সমর্থনযোগ্য এবং গণতন্ত্রের ভাষা হতে পারে না।

যারা মিডিয়াতে জড়িত আছেন তাদের প্রতি প্রশ্ন - আমার দেশ বন্ধের যৌক্তিকতা কতটুকু??

এদিকে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে মাহমুদুর রহমান বলেন, আমি আদালত অবমাননা করিনি। স্কাইপ সংলাপে যা বলা হয়েছিল তাই ‘আমার দেশ’-এ প্রকাশিত হয়েছে। এটা আগে প্রকাশ করেছে বিশ্বখ্যাত পত্রিকা ইকোনমিস্ট। পরে আমরা তা ছেপেছি। বিষয়টি নিয়ে মামলা চলছে। তাই বিচারাধীন বিষয়ে নতুন করে মামলা চলতে পারে না। ‘আমার দেশ’ স্কাইপ সংলাপ ছেপে অন্যায় কিছু করেনি। পুলিশকে হত্যার চেষ্টা ও গাড়ি পোড়ানোর মামলা প্রসঙ্গে তিনি বলেন, আমি দীর্ঘ দিন ধরে ‘আমার দেশ’ কার্যালয়ে অবস্থান করছি। ওই কার্যালয়ের বাইরে কোথাও যাচ্ছি না। বলা চলে কয়েক মাস ধরে বন্দিদশায় আছি। বন্দি থেকে গাড়ি পোড়াবো কি করে? পুলিশকে হত্যা করতে যাবো কিভাবে? এসব মামলায় আমাকে গ্রেপ্তার করে সরকার কতটা নির্লজ্জ তা প্রমাণ করেছে। অপর এক অভিযোগের বিষয়ে মাহমুদুর রহমান বলেন, আমি কোন অপকর্ম করিনি। অপকর্ম করলে করেছেন স্কাইপ কেলেঙ্কারির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট বিচারপতি ও আইনজীবী জিয়াউদ্দিন। অপকর্ম মেনে নিয়ে সংশ্লিষ্ট বিচারপতি পদত্যাগ করেছেন।
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×