আমরা কেউ কারো বন্ধু নই
কিংবা একই স্বপ্নের সহযাত্রীও নই
হয়তো আমরা দু'জন পাশাপাশি বাসায় থাকি
মাঝে-মাঝে আমাদের বারান্দায় দেখা হয়ে যায়
দু' আধটা কথা কই
সময় চুরি করি, এক মুখ থেকে অন্য মুখে
হাসি চালাচালি করি, এইতো
মাঝে-মাঝে গান কবিতা বিনিময় করি
এক সময় যে যার ঘরে চলে যাই
তারপর পেরিয়ে যায় অনেক গুলো দিন-মাস
হয়তো ভুলেই যাই একজন আরেক জনের কথা
বারান্দায় শুকোতে দেয়া কাপড় দেখে হয়তো আবার মনে পরে যায়
কিন্তু দেখা হয়না, শুধু মনের ঘরে উকি মারে একটা মুখ, সেই হাসি
এর মধ্যই হঠাৎ করে সময়টা এক হয়ে যায় কোনো একদিন
আবার দু' আধটা কথা কই
সময় চুরি করি, এক মুখ থেকে অন্য মুখে
হাসি চালাচালি করি, এইতো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



