somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুগল্প: পাগলী

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- সেঁজুতি তুই কি আমার দুঃখ নিবি?
- নিবো।
- কষ্ট?
- তাও নিবো।
- বিয়ের পরে বউকে তো ভালবাসা দিবো। তোকে ঝগড়া দিলে নিবি?
- দিও।
- তুই ঝগড়া করবি না?
- না।
- কেন?
- কেন করবো বলো। তোমার সাথে কখনো ঝগড়া করেছি আমি। ফোন দিবে বলে সারারাত আমায় জাগিয়ে রেখেছো কতোবার। অথচ তুমি নাক ডেকে ঘুমিয়েছ। এসব নিয়ে কখনো ঝগড়া করেছি বল?

- কেন করিস না?
- তুমি আমার সাথে ঝগড়া করে যেভাবে আমায় শান্ত করো। আমি তো পারবো না।
- তোর সাথে ঝগড়া করলে তোর খারাপ লাগে না?
- যখন করো তখন লাগে। কিন্তু পরে যখন আদর করে দাও সব ভুলে যাই। এতো ভাল লাগে তখন। ইচ্ছে করে...
- কি?
- কিছুনা শাকিল'দা।

- বল?
- বিয়ে করছো তাহলে?
- তুই ই তো বলিস বিয়ে করো। সংসারি হও। পুরুষ মানুষকে নাকি একা থাকা ঠিক না।
- ঠিকই তো বলি।
- কি ঠিক?
- তুমি যা গুন্ডা। বিয়ে না করলে তো আরো বেয়াড়া হয়ে যাবে।
- বিয়েতে আসবি না?
- পাগল!
- আসবি না?
- না। কখনো না। তোমার বউকেও দেখবো না কখনো।
- কেন?
- কেন মানে? কেন তুমি বুঝো না শাকিল'দা?
- থাম পাগলী।
- কেন থামবো? কে তোমায় বলেছিলো আমায় নিয়ে রিক্সায় বৃষ্টিতে ভিঁজতে। কেন আমার সিঁথিতে সিঁদুর পড়ালে? বল? আমরা দু'জন ভিন্ন ধর্মের। তবুও কেন...কেন আমার সবকিছু হয়ে গেলে শাকিল'দা?
- তুই কিন্তু আমার সাথে ঝগড়া করছিস।
- তোমার সাথে আমি যা ইচ্ছে করবো তোমার কি।
- আমি যদি রাগ করি।
- তোমার চুলের ফাঁকে আংগুল দিয়ে বিলি কেটে দিলেই তোমার সব রাগ গায়েব হয়ে যায়।
- খুব পেকেছিস না। এইভাবে একজন মানুষ কে চিনে ফেলা ঠিক না সেঁজুতি।

- তোমার বউকে বলে দিও চায়ে তুমি ৩ চামচ চিনি খাও। নাইলে তো আবার বলবে বউয়ের হাতের চা মজা নেই।
- আমায় ভুলে যাবি?
- পাগল! তা হয় নাকি কখনো। তুমি আমায় সিঁদুর পরিয়েছো... থাক শাকিল'দা বাদ দাও। একটা কথা রাখবে?
- বল।
- তোমার বউকে কখনো পাগলী বলে ডেকো না...
- আচ্ছা ডাকবো না। কিন্তু কেন?
- তোমার জীবনে দশটা বউ আসুক। আমার কিচ্ছুটি যায় আসে না। কিন্তু আর কোন পাগলী আসতে পারবেনা। আমি খুন করে ফেলব।
- পাগলী একটা।
- আরেকবার বলোনা শাকিল'দা।
- কি?
- কিছু না...

পাগলী || শাকিল রনি
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×