somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইমেলায় সেলফি স্টল

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন আগে একটা সেলফি স্টোর দেওয়ার ইচ্ছার কথা বলেছিলাম। তার প্রাথমিক পদক্ষেপ হিসাবে বইমেলায় একটা সেলফি স্টল নিলে মনে হয় খারাপ হয় না। যতো বই বের হয়েছে এইবার সব বইয়ের কাভার পেইজ সংগ্রহ করে ককসিটের ভিতরে ঢুকিয়ে স্টলে রাখা হবে। মেলায় আগত সুন্দরী আর ইস্মার্ট ছেলেমেয়েরা বই হাতে নিয়ে সেলফি তুলবি। একটা ছবি মাত্র ২ টাকা। ৫০ টা ছবি তুললে ১০ টাকা ছাড়। মিনিমাম ২৫ টার নিচে ছবি তোলা যাবে না।

এছাড়াও বিভিন্ন কালারের বইয়ের কাভারও রাখা হবে। যেন সুন্দরী আপুরা ড্রেসের সাথে ম্যাচিং করে বই নিয়ে সেলফি তুলতে পারেন। স্টলের নাম হবে, "সেলফি বুক স্টল"। স্লোগান থাকবে- বইয়ের সাথে সেলফি তুলে কেউ ফতুর হয়না। চলুন কল্পনায় ঘুরে আসা যাক সেই সেলফি বুক স্টল থেকে।

"আচ্ছা ভাইয়া, এবারের মেলায় সবচেয়ে হট আইটেম বই কোনটা?"

"স্যরি আপু বুঝিনাই। হট আইটেম বই মানে?"

"মানে কোন বইটা এবার সুপার ডুপার হিট হয়েছে আর কি।"

"এই যে আপু এইটা। আর এইদিকের গুলাও এবারের মেলার বেস্ট সেলার।"

"ওহ ইয়া। বেস্টা সেলার। আচ্ছা এটার মধ্যে পিংক কালারের কাভার হবে!"

"জি আপু, আপনাদের কথা মাথায় রেখেই তো একই প্রচ্ছদের প্রায় সব কালারের বই রাখা হয়েছে।"

"ওয়াও। সো নাইস ভাইয়া। হ্যা...হ্যা ঐটা দেখান তো ভাইয়া। এই বইয়ের পাড় কি জামদানীর নাকি!"

"জি আপু, জামদানী শাড়ি দিয়েই বইয়ের কাভার বাঁধানো হয়েছে। হাজার বুটিকের কাজ করা কাভারও আছে নেবেন।"

"ওহ তাই। ওয়াও প্লিজ দেখান ভাইয়া।"

"এই যে আপু। তবে আমার মনে হয় আপনি যেই অরেঞ্জ ড্রেস পরে আছেন এটার সাথে ঐ বইয়ের কাভারটা ভাল যাবে। ওটা জারদৌসির কাজ করা। আচ্ছা আপু আপনি পরে আছেন অরেঞ্জ ড্রেস কিন্তু পিংক কালারের বই খুঁজছেন কেন?"

"আসলে...একচুয়েলী! আমার বিএফ কে নিয়ে সামনের সানডে তে আবার মেলায় আসবো। ও বলেছে সেদিন পিংক পরতে। তাই আগে থেকে দেখে যাচ্ছি ম্যাচিং হবে কিনা। আচ্ছা ভাইয়া এই তিনটা বই আমার পছন্দ হয়েছে। সেলফি তুলতে চাই। কতো করে প্রাইজ?"

"জি আপু একটা সেলফি মাত্র দুই টাকা। মিনিমাম ৫০ টা সেলফি তুলতে হবে। আর ১০০ টা সেলফি তুললে ১০ টাকা ডিসকাউন্ট।"

"ওহ গ্রেট। খুবই রিজেনেবল প্রাইজ। আমি আড়াইশো সেলফি তুলতে চাই।"

"এতো গুলা ক্যান আফা। স্যরি আপু।"

"সে আপনি বুঝবেন না।"

তো বুঝেই গেছেন এবার বইমেলার হট আইটেম হতে পারে এই সেলফি বুক স্টল। যে কেউ শুরু করে দিতে পারেন এই লাভজনক ব্যবসা। বইমেলার কিংবা আশেপাশে কোন চিপায় ;)

বইমেলায় সেলফি স্টল || শাকিল রনি
১৭০২১৭
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×