somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গদি রক্ষার জন্যই প্রাইম মিনিষ্টার ভারত গেলেন?

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




গদী রক্ষার জন্য শেখ হাসিনাকে ভারত যেতে হবে না, উনি গদী ছাড়ার কথা বললে, কিংবা উহার গদী হারানোর সম্ভাবনা দেখা দিলে, উনাকে গদীতে রাখার জন্য আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন ও ভারতীয়রা সুদাসদনের সামনে লাইন ধরে দুর্বাঘাসে বসে থাকবে, শেখ হাসিনাকে ক্ষমতায় থাকার জন্য অনুরোধ করতে; কারণ, ওরা জানে, শেখ হাসিনা সরলে কিসব পদার্থ শুন্যস্হান পুর্ণ করবে।

শেখ হাসিনা-বিরোধীরা এবারের ভিজিটকে 'গদী রক্ষার' ভিজিট বলছেন, ইহা অবশ্যই ভুল ধারণা; মানুষের এই ধরণের ভুল-ধারণাপুর্ণ রাজনৈতিক ধারণা শেখ হাসিনার রাজনৈতিক জীবনকে সহজ করে দিয়েছে, তিনি বিরোধীদলের এই ধরণের রাজনৈতিক প্রজ্ঞাকে সন্মান করে আসছেন।

কোভিড ও ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতির যেই অবস্হা ইহাতে বাংলাদেশের অর্থনীতি বেশ অনিশ্চয়তার মাঝে আছে, সরকারের আয় কমে গেছে, সরকারকে রিজার্ভে (হার্ড-কারেন্সী ) হাত দিতে হচ্ছে, যা উনার সরকারের জন্য বিপদজনক; তিনি শ্রীলংকা, পাকিস্তান, আফগানিস্তানের অবস্হা দেখছেন; তিনি দরকারী পরিমাণ জ্বালানী পাবেন কিনা ও দরকারী পরিমাণ ঋণ পাবেন কিনা, সেগুলো নিয়ে ভারতের সমর্থন নিশ্চিত করতে চাচ্ছেন।

বর্তমান অর্থনৈতিক অবস্হায়, বাংলাদেশে নতুন কোন বিনিয়োগকারী নেই; কিন্তু ভারতে অনেক বিয়োগকারী আছে, ভারতে আধা-সরকারী বিনিয়োগের ব্যবস্হাও আছে, যা বাংলাদেশের নেই, তিনি সেই পথ খুঁজতে গেছেন; উনাকে কমপক্ষে আরো কিছু বছর বাংলাদেশ চালাতে হবে, উনি জানেন যে, গদি ঈদের পর চলে যাবে না, উনাকেই থাকটে হবে ও দেশকে কমপক্ষে চালু অবস্হায় রাখতে হবে, ইহাকে শ্রীলংকা হতে দেয়া যাবে না।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৫
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×