somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নের ফলোয়ার।

২০ শে জুন, ২০২৩ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :







১৯১২ সালে তখনকার সবচেয়ে বড় জাহাজ টাইটানিক ডুবে যায়, যা আমরা মুভিতে দেখেই কেঁদে হয়তো দিয়েছি। ডুবে যাবার ৭৩ বছর পর ১২৫০০ ফুট নিচে এর ধ্বংসাবশেষ পাওয়া যায়। যারা এটি খুজে পেয়েছিলো তারা মহাসাগরে অনুসন্ধান, গবেষণার পাশাপাশি নতুন আইটেম বাজারে আনে, তাহলো আপনারা যদি কেউ "মৃত টাইটানিক দেখতে চান 'তাহলে আমরা সাবমেরিনের মাধ্যমে দেখতে নিয়ে যাবো ; এতে রাজি হয় অনেকেই, সাথে বিলিওনিয়ারও নাকি থাকে। কিন্তু সম্প্রতি "টাইটান' নামের এক সাবমেরিনের খোজ পাওয়া যাচ্ছে না,যা টাইটানিক দেখতে অভিযানে গিয়েছিলো। ভবিষ্যৎে এমন কয়েকটি দূর্ঘটনায় ঘুরাঘুরির আবার কিছু উপশাখা চালু হতে পারে যেমন- মৃত টাইটানিক দেখতে গিয়ে যারা মৃত হয়েছিলো তাদেরও দেখার অফার আছে, চাইলে লুফে নিতে পারেন।



মহাসাগরের তলদেশ থেকে স্পেসশিপ নিয়ে স্পেসে ঘুরতে চাওয়ার স্বপ্ন অনেকেই দেখছে; কিন্তু বাস্তবে রূপ নিচ্ছে না। আপনি বড় বড় স্বপ্ন দেখতে ভয় পান? ভয় পাবেন কিনা জানি না, ঘুমিয়েও স্বপ্ন দেখতে ভয় পেলে কিভাবে হবে? দেখুন মাসের শেষে ঈদ আসছে, এই ঈদের যাত্রা শুরু হয়েছিলো স্বপ্ন থেকে, স্বপ্নে যাকে পরীক্ষা নেয়া হয়েছিলো,তিনি পাস করেছেন। বিলিয়ন মানুষ সেই স্বপ্নের প্রশ্ন নিয়ে মাথা ঘামায় না, ঘামায় রেজাল্ট নিয়ে। এবারের পশুর দাম নাকি ১৫/২০ ভাগ বৃদ্ধি পাবে, হাজার কোটি টাকার লেনদেন হবে, বুঝা যাচ্ছে স্বপ্নের ইমপ্যাক্ট কোথায় গিয়ে ঠেকেছে।



ভারতীয় অংকবিদ রামনুজন নাকি স্বপ্নযোগেই অংকের নতুন দিক বের করেন তা হলো π ' এক অসীম সিরিজ যা বর্তমানে অ্যালগরিদমে ব্যবহৃত হয়। উনি ধ্যান জ্ঞানে হিন্দু ধর্মকে লালন করতেন, এখন বেঁচে থাকলে মোদীর রাজনীতি করতো কিনা বলা কঠিন ছিলো। তবে যা বলা হয়েছে ' স্বপ্নযোগে দেবী উনাকে গণিতের সূত্র দিয়েছেন,সেই সূত্রের ব্যবহার ও প্রাপ্তির বিশ্বাস কোথায় গিয়ে ঠেকছে আজ; মিলিয়ন মিলিয়ন মানুষ তা বিশ্বাস করবেন এবং অংকও করবেন।



ইব্রাহিম নবীর স্বপ্ন,রামনুজনের স্বপ্ন, মহাসাগর/স্পেস জয় করার স্বপ্ন, আমার/আপনার স্বপ্ন যা দেখে ভয় পেয়ে উঠে পানি খেয়ে ঘুমিয়ে যাই - সবগুলোতেই কি পার্থক্য চোখে পড়ে আপনার? চেষ্টা করে দেখেন আপনার স্বপ্ন মিলিয়ন মানুষ কিভাবে ফলো করবে।তাছাড়া স্বপ্নের কোন ডেফিনিশন ভেতরে লালন করেন আপনি তার উপর নির্ভর করছে অনেক কিছু ; বাজারে অনেকের ডেফিনিশন চালু আছে যেমন-খোয়াবনামা জনকদের,ভারতের মিসাইলম্যানের এবং বাঘা বাঘা নিউরোলজিস্টের থিউরীর জনকদের।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২৩ রাত ১০:২৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×