
ড্রাইভিং শিখে স্কিলটা কাজে লাগিয়ে অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে শতকরা কত ভাগের? আপনারা তেমন কি দৃশ্য দেখেছেন আশেপাশে। সরকারী ও বেসরকারী বিভিন্ন কোর্স চালু আছে,অনেকেই কোর্স শেষ করে ঠিকমত ব্রেক ধরতে পারে না; সার্টিফিকেট পেয়ে যায় তদবীর করে।বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত কতটুকুই হয়? হবেই বা কীভাবে? মানুষের জীবনের মুল্য অদক্ষ মানুষের হাতে কেউ দিবে না।
পড়াশোনা জানা যারা শখের বশে,সরকারী চাকুরীতে এপ্লাই-এর জন্য, দেশে/বিদেশে পার্টটাইম চাকুরীর জন্য যারা স্টিয়ারিং হাতে নেয় তাদের থেকে যারা ছোটবেলা থেকে মৌলিক অধিকার থেকে বন্চিত হয়ে ওস্তাদের সাথে থেকে হেলপারী করেছে,তাদের স্কিল কাজে লাগে সম্ভবত। আজ টেম্পু,লেগুনা থেকে কাল গ্রীন লাইন বাসের দায়িত্ব পেয়ে যেতে পারে।আমি অনেক পরিচিত চিনি, কোর্স করেছে স্কিল কাজে লাগেনি ; লাইসেন্স আছে তেমন কাজে লাগছে না, বসে আছে। তাহলে রাস্তাঘাটে কারা গাড়ি চালাচ্ছে? তাছাড়া বিভিন্ন কোর্সগুলোতে ব্যবহৃত গাড়ির যে বর্ণণা শুনেছি তাতে বসে থাকা ছাড়া উপায়ও নেই।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




