অনেক সময়.....
প্রায় ৫ মাস যাবৎ আমার আগের নিকে পোষ্ট ব্যান হয়ে আছি। কেন করেছে... জানিনা। অজান্তে কোন হেভিওয়েটের লেজ মাডিয়ে দিয়েছি হয়তো, হয়তো কারো কোন স্বার্থ ক্ষুন্ন হয়েছে আমার কারনে, হয়তো কারো পছন্দ হয়নি আমায়।
ফলে যা হবার, সেটাই হয়েছে। মডুর কান ভারী করে আমাকে পোষ্ট ব্যান করা হয়েছে। অথচ আমি কারো পাকা ধানে গিয়ে মই দেইনি। কাউকে তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করিনি। বরং প্রাপ্য থেকে বেশি দিয়েছি।
সামুতে নাকি হরেক রকম খেলা চলে। চলুক খেলা। সেটার প্রভাব আমার মত সাধারনের ঘাডে আসে কেন?
সামু যদি আমার মত সাধারনের মূল্য না দেয়, তাহলে বলার কিছুই নাই। সামুকে মিস করবো, বাট সামু ছাডা চলবে আমার।
মুক্তমত প্রকাশের স্বাধীন এই প্লাটফর্ম যেন নামেই উচ্চারিত না হয়ে কাজেও অনূদিত হয়। এটাই কামনা। ধন্যবাদ সবাইকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



