প্রথমেই বলে নেই, আমার এই লেখার উদ্দেশ্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পডুয়া স্টুডেন্টদের পডাশুনাকে নিরুৎসাহিত করা নয়। পুঁজিবাদী এবং সম্পূর্নরুপে ব্যাবসায়িক মনোভাবাপন্ন স্বার্থপর এই সমাজে আমাদের শিক্ষা অর্জনে নিমিত্তে টাকা বিনিয়োগের লাভ লোকসান খতিয়ে দেখার উদ্দেশ্যেই আমার এই প্রয়াস।
দুনিয়ার সব জায়গাতেই আজ ব্যাবসা আর ব্যাবসা। শিক্ষাক্ষেত্রতো আমাদের মত উন্নয়নশীল দেশের এক লোভনীয় খাত, যেখানে বহুবিধ সুবিধা নিয়ে এই ব্যাবসা করা যায়। যেখানে ৩ বারে ৩.৫০ পয়েন্ট নিয়দ ইন্টারমিডিয়েট পাস ছেলেও বাপের টাকার গরমে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পডতে পারে।
অনেক দিকে এই আলোচনা সম্প্রসারিত করা যায়। সেদিকে না গিয়ে মূল টপিকে আমার পর্যবেক্ষনটা বলি।
ফি বছর হাজার হাজার স্টুডেন্ট হাইয়ার সেকেন্ডারির গন্ডি পেরোয় ৩০/৩৫ হাজার এ প্লাস পেয়ে। বাকিদের কথা বাদ দিলাম। রেজাল্টের মানের কথাও বাদ। এই স্টুডেন্টরা এরপর পডে যায় মহাসমুদ্রে। কোথায় যাবে, কোথায় ভর্তি হবে, কি পডবে......
পাবলিকে যারা চানস পাননা, জাতীয়তে যারা পডতে চান না, তারাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দরজায় নক করেন। বাপের সেভিংস ভেঙ্গে, জায়গা জমি বিক্রি করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নামক সোনার হরিণের পেছনে টাকা বিনিয়োগ করে দৌডান সাফল্যের আশায়। প্রাপ্তি কতটুকু?
আসুন একটু হিসেব করি।
"আমার ছোটবেলার বন্ধু কাম ক্লাসমেট নিসারুল। মফস্বল শহরের ছেলে। পেশায় মধ্যম মানের ব্যাবসায়ী ওর বাবা। ব্রাক ইউনিভার্সিটিতে তে বি'বি'এ চানস পাবার পর বাবাকে ধরে বলে রাজি করিয়েছিলো। আর ওর বাবাও সে সময় ছেলের ভবিষ্যতের কথা ভেবে রাজি হলেন। ১৮ হাজার টাকা কাঠা হিসেবে ৮০ কাঠা জমি বিক্রি করলেন পডাশুনা করানোর স্বার্থে। যেটার দাম পেলেন ১৮০০০*৮০ = ১৪ লাখ ৪০ হাজার টাকায়। এর মাঝে ১০ লাখ টাকা ছেলের পডাশুনার জন্য রেখে বাকিটা ব্যাবসায় খাটালেন।
ওর সাথে বসে পডাশুনা এবং অন্যান্য ব্যায়ের তুলনামূলক একটি হিসাব করার চেষ্টা করেছিলাম। সেটাই তুলে ধরি, যেটার তুলনামূলক অংক অনেকটি এরকম:
> নিসারুলের বি'বি'এ করায় একাডেমিক খরচ হয়েছে সর্বসাকুল্যে ৭ থেকে ৭.৫ লাখ টাকা।
> ৬ বছর ঢ়াকায় থাকার মিনিমাম আনুমানিক খরচ (যেটা বাপের পকেট থেকে গেছে) প্রতি মাসে ১০ হাজার টাকা করে হলেও (ইনক্লুডিং খাওয়া, যাতায়াত, কাপড, মেসভাডা, মোবাইলের বিল, সিগারেট, বই/খাতা, গার্লফ্রেন্ড সহ সব নিয়ে) ১০০০০*১২*৬ = ৭ লাখ ২০ হাজার টাকা।
এম'বি'এ রানিং। এখানে ওয়েভার সহ আরো ৩ থেকে সাডে তিন লাখ টাকার মত একাডেমিক কস্ট লাগছে। সাথে আরো ১৮ মাসের সংস্থাপন খরচ মোট ১ লাখ ৮০ হাজার টাকা।
সর্বসাকুল্যে নিসারুলের খরচ হবে তার ৭.৫ লাখ + ৩.৫ লাখ + ৭.২ লাখ + ১.৮ লাখ = ২০ লাখ টাকা।
অথাৎ বাকি ১০ লাখ টাকার জন্য তার বাবার আরো ১টি স্থায়ী সম্পদ/ব্যাবসায়িক মূলধনের ক্ষতি করা লাগবে।
নিসারুল এখন একটি গারমেন্ট কাম বায়িং হাউজের ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগ দিলেও তার বেতন ১২ হাজার থেকে ১৫ হাজারের বেশি হবে? অবশ্যই না।
এখন পুলিশের কনস্টেবলের চাকুরী নিতে গেলে ঘুষ লাগে ৪/৫ লাখ। কলেজের প্রভাষক হতে গেলে ৮/১০ লাখ। অন্যান্য স্থানে চাকুরীতে ঘুষের রেট আর না বললেও হবে বোধ হয়।
এবার আসি ইনভেষ্ট আর প্রফিটের হিসাবে। শিক্ষাও এক প্রকার বিজনেস। এক জায়গায় বিনিয়োগ করে প্রাপ্ত সার্টিফিকেট বিক্রি করে আরেক জায়গা থেকে টাকা কামানো।
নিসারুলের বাবা আজ থেকে ৬ বছর আগে যে জমি ১৮ হাজার টাকা কাঠা হিসেবে বিক্রি করেছিলেন, আজ ৬ বছর পর সে জমি ২/২.৫ লাখ টাকা কাঠা হিসেবে দাম হয়েছে। সে জমির এখনকার বর্তমান মূল্য ৮০ কাঠা * ২.৫ লাখ = ২ কোটি টাকা !!!!!
আজ থেকে আরো ৫ বছর পর সেটার দাম কত হবে? আনুমানিক ১০ কোটি টাকা ধরি ???
এটা প্রথম চালানের ১০ লাখের হিসেব। পরের চালানের ১০ লাখ কিন্তু হিসেবে আনা হয়নি।
সারা জীবনের বেতন, পেনশন, মিলিয়ে কয় টাকা কামাতে পারবে নিসারুল???
তবে কি আমি শিক্ষার বিপক্ষে?
অবশ্যই না। প্রত্যেক মানুষের যোগ্যতা, মর্যাদার পরিমাপ করার স্কেল শিক্ষা। কিন্তু শিক্ষা যখন ব্যাবসা, তখন এই জায়গায় ইনভেস্ট কিভাবে করা যৌক্তিক, কোন জায়গায় কতটুকু করা যৌক্তিক, সেটা বিবেচনার দাবী রাখে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



