somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকানোর সহজতর উপায় ভাবনা

২৪ শে নভেম্বর, ২০১২ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাবলিক প্রশ্নপত্র ফাঁস আজকালকার যুগে ডালভাত হয়ে গেছে। দেদারসে প্রশ্নপত্র ফাঁস হয়। এর থেকে দেশের সর্বনিম্ন পরীক্ষা পি'এস'সি এবং সর্বোচ্চ পরীক্ষা বি'সি'এস পর্যন্ত বাদ যায় না। সামান্য কিছু সুবিধাবাদী ফয়দা লুটে, আর লাখ লাখ মানুষ ভূক্তভোগী হয়।

ফলাফল?
ক্ষতিসমূহ?
আমরা সবাই সেটা জানি। লেবু চিপলে তেতোই হবে শুধু। বাট, আর কতদিন এই জগদ্দল পাথর বয়ে বেডাবে সরকার? ভূক্তভোগীরা? সমস্যার উত্তরণের কি কোন পথ নেই?

এই দুষ্টচক্রকে ঠেকিয়ে দিতে আমার মাথায় একটি ফুলপ্রুফ আইডিয়া এসেছে, যেটার মাধ্যমে এই প্রশ্নপত্র ফাঁস নির্মূল করা হয়তো যাবেনা, বাট প্রায় শূন্যের কোঠায় নিয়ে আসা সম্ভব হবে আশাকরি। সেটা কতটুকু এপলিকেবল, এটা জানা নেই।

প্রশ্ন প্রস্তুতকরণে ৩টি ধাপ আছে। ৫/৬ জনের একটি টিম প্রশ্নপত্র প্রণয়ণ করেন। সেটা খুব গোপনীয়ভাবে বি'জি প্রেসে ছাপা হয়। তারপর সেটা সিলগালা করে জেলা প্রশাসকের কাছে পৌছানো হয় এবং তিনি ড্রিস্ট্রিবিউট করেন।

যদি ফাঁস হয়, তাহলে এই ৩ জায়গার যেকোন এক জায়গা থেকে হয়। এই জায়গাগুলি যদি আরো সংক্ষেপিত করা যায়, তাহলে সেটার নীরিক্ষন প্রক্রিয়া এবং কাজের স্বচ্ছতা আরো বাডবে, সরকারি খরচ কমবে, এবং লিয়াবিলিটি আরো সঠিকভাবে নিশ্চিত হবে।
কিভাবে হবে?
আসুন, দেখাই সেটা। আপনাদের কেমন লাগে।

প্রতিটি জেলাতে 'জেলা পরীক্ষা নিয়ন্ত্রক' নামের একটি পদ তৈরি করা যেতে পারে, যিনি শুধু এক্সামবিষয়ক ব্যাপারগুলি তদারক করবেন। প্রশ্নপত্র দেয়া হবে অনলাইনে, গভমেন্টের একটা হাইলি সিকিউরড এবং গোপন ওয়েবসাইটে। শুধু ৬৪ জন জেলা প্রশাসক পদাধিকার বলে সেই ওয়েবসাইটের মেম্বার হবেন এবং মেম্বার পাসওয়ার্ড জানবেন। এই সাইটের মূল কোঅর্ডিনেটর থাকবেন শিক্ষামন্ত্রী স্বয়ং এবং তার সহকারী হিসেবে শিক্ষা সচিব। (ইচ্ছক্রিত) এভাবে ৬৪ জেলার ৬৪ জেলা প্রশাসক, শিক্ষামন্ত্রী ১ জন, শিক্ষা সচিব ১ জন এবং ৬ জনের এক্সাম পেপার ক্রিয়েটর প্যানেল নিয়ে সর্বমোট মেম্বার হবেন ৭২ জন।

পাবলিক এক্সামের দিন এক্সাম শুরু হবার ৩০/৬০ মিনিট আগে সেই ওয়েবসাইটে এক্সাম পেপার আপলোড করা হবে। প্রতিটি জেলার জেলা প্রশাসকের সরাসরি/প্রত্যক্ষ তত্বাবধায়নে জেলার পরীক্ষা নিয়ন্ত্রক কোশ্চেনগুলি প্রিন্ট করবেন।

কোশ্চেনের পেপার বিশেষ ছাপযুক্ত/নিরাপত্তা সূতো দ্বারা মার্কিং করা থাকবে, যেটা নিদ্রিষ্ট পরিমান কেন্দ্রীয় পর্যায় থেকে সিলগালা করে সরবরাহ করা হবে জেলা প্রশাসকের কাছে।

কোশ্চেন প্রিন্ট করা হবে পরীক্ষার্থী অনুযায়ি নিদ্রিষ্ট পরিমান। যেমন ধরা যাক, মোট পরীক্ষার্থী ১০০ জন। এক্সাম পেপার প্রিন্ট করা হবে ১০৫ টি।

এরপর যদি কোন এলাকায় প্রশ্নপত্র ফাঁস হয়, তাহলে সেখানকার জেলা প্রশাসককে/জেলা পরীক্ষা নিয়ন্ত্রককে জিজ্ঞাসাবাদ করলেই ফলাফল হাতেনাতে পাওয়া যাবে। আর যদি প্রশ্নপত্র নীলক্ষেতে পাওয়া যায়, তাহলে এই ৭২ জনকে জালে তুলে ছাঁকুনি দিলেই আসল অপরাধী বেরিয়ে যাবে।

এখানে কয়েক ধরণের সম্পূরক প্রশ্ন আসতে পারে। যেমন:

প্রশ্ন: বড শেপের পাবলিক এক্সাম, লাইক পি'এস'সি, এস'এস'সি, এইচ'এস'সির অনেক এক্সাম পেপার প্রিন্ট করা লাগে। তাহলে সেটা ৬০ মিনিট আগে প্রিন্ট করতে গেলে প্রিন্ট করে ডিস্ট্রিবিউট করা হবে কিভাবে?

উত্তর: সহজ হিসাব। ৬/৮ ঘন্টা আগে ওয়েবসাইটে এরকম জনবহুল এক্সামের কোশ্চেন পেপার আপলোড করা হবে। বাজারে অনেক অত্যাধুনিক প্রিন্টার আছে, যেগুলি সঠিক টাইম ডিউরেশনের মাঝে নিদ্রিষ্ট পরিমান প্রিন্টের কাজ করতে সক্ষম। সেটা দিয়ে প্রিন্টের কাজ হবে, এবং যথানিয়মে প্রতিটি উপজেলা এবং পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পৌছিয়ে দেয়া হবে।

প্রশ্ন: পাবলিক এক্সাম অনেক রকমের হয়। পি'এস'সি, জে'এস'সি, এস'এস'সি, এইচ'এস'সি, বিভিন্ন পাবলিক জব এপইনমেন্ট থেকে শুরু করে বি'সি'এস পর্যন্ত। ৬ জনের এক্সাম প্যানেল কি এনাফ হবে?

উত্তর: অবশ্যই না। ৬ জনের হেড টিম হবে এক্সাম পেপার ক্রিয়েট করার জন্য। তাদের এক একজন এক একটি পাবলিক এক্সাম প্যানেলের হেড হবেন। পি'এস'সির এক্সাম হেডের আন্ডারে ৬ জন কোশ্চেন পেপার ক্রিয়াটর টিম, জে'এস'সি এক্সাম প্যানেলের হেড এর আন্ডারে ৮ জন, এস'এস'সি এক্সাম প্যানেলের হেড এর আন্ডারে ১০ জন, এভাবে প্রয়োজন অনুযায়ী এইচ,এস'সি, পাবলিক জব, থেকে বি'সি'এস পর্যন্ত। প্রত্যেকে তাঁর নিজ টিমের সাথে বসে এক্সাম পেপার তৈরি ব্যাপারে সহয়োগিতা নেবেন, এবং যথাসময় নিজ দায়িত্বে এক্সাম পেপার পাবলিশ করবেন/করাবেন। এক্ষেত্রে যারা এক্সাম প্যানেলের মেম্বারদের প্রশ্নপত্র প্রণয়নে সহযোগিতা করবেন, তারাও সেই সিকিউরিটি কর্ডনের অন্তর্ভূক্ত হবেন। তদপিও সর্বসাকূল্যে মেম্বার ১০০/১২০ ক্রস করবেনা।
আরেকটা ব্যাপার খেয়ালে রাখা দরকার যে, যারা প্রশ্নপত্র তৈরি করেন, তাঁদের নিয়ে সাম্প্রতিক কোন নৈতিক স্থলনের অভিযোগ পাওয়া যায়নি কিন্তু। এটা অত্যন্ত ভালো একটি দিক।

>> আপডেট হতে থাকবে।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৫৮
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×